7:57 am, Saturday, 3 October 2026

নরসিংদীতে বাড়িতে ঢুকে প্রতিপক্ষের গুলি, যুবক নিহত ও আহত ২

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে বাড়িতে ঢুকে প্রতিপক্ষের গুলিতে আব্দুল্লাহ ওরফে বাবু নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় রুবেল ও মিরাজ নামে আরও দুইজন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে শহরের চৌয়ালা মহল্লার লোকমান হোসেন পৌর মাধ্যমিক বিদ্যালয়ের পেছনে এ হামলার ঘটনা ঘটে।

নিহত আব্দুলাহ চৌয়ালা এলাকার আব্দুল কাদিরের ছেলে ও পেশায় ফুচকা বিক্রেতা। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর এ আল মামুন।

পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবু লাল ও হেলাল নামে স্থানীয় দুটি সন্ত্রাসী গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। আগে আবু লাল এবং হেলাল একই অপরাধী চক্রে যুক্ত ছিল। উভয় গ্রুপের সদস্যদের বিরুদ্ধে হত্যা, চুরি ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে। পরবর্তীতে তাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয় এবং এলাকাভিত্তিক আধিপত্য, ছিনতাই ও চাঁদাবাজিকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে বিরোধ চলছিল।

এ নিয়ে শুক্রবার বিকালে আবু লাল গ্রুপের লোকজন বাড়িতে ঢুকে হামলা চালিয়ে আব্দুল্লাহ ওরফে বাবুকে গুলিবিদ্ধ করে পালিয়ে যায়। এসময় ধারাল অস্ত্রের আঘাতে আহত হয় বাবুর বড় ভাই রুবেল ও অপর পক্ষের মিরাজ। ঘটনার পরপর গুলিবিদ্ধ বাবুকে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন জানান, মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ গ্রহণ সাপেক্ষে আইনগত পদক্ষেপ ও জড়িত অপরাধীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আহত মিরাজকে আটক করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

শিক্ষার্থীদের বিক্ষোভে ফ্রান্সজুড়ে সাত শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

নরসিংদীতে বাড়িতে ঢুকে প্রতিপক্ষের গুলি, যুবক নিহত ও আহত ২

Update Time : 06:53:15 am, Saturday, 3 October 2026