6:16 am, Sunday, 4 October 2026

মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে কাটাখালি খালে পরিচ্ছন্নতা অভিযান

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে শহরের কাটাখালি খাল পরিষ্কার অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার প্রশাসনের আয়োজনে ও পৌরসভার সহযোগিতায় দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের আওতায় আদর্শ মাদ্রাসা সংলগ্ন কাটাখালি খালে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

এতে বিডি ক্লিন মুন্সীগঞ্জসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নেন। জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, জেলা পরিষদের প্রশাসক ইরাদত হোসেন মানু, অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদুর রহমান খোন্দকার, পৌর প্রধান নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।

অভিযান চলাকালে খালের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। পাশাপাশি খালের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করা, জলাবদ্ধতা নিরসন এবং মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্ব দেওয়া হয়। এ সময় জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; ব্যক্তি ও সামাজিক পর্যায়েও সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

নিজ নিজ বাসাবাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যাতে পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

ইতালির সঙ্গে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করল ফ্রান্স

মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে কাটাখালি খালে পরিচ্ছন্নতা অভিযান

Update Time : 04:41:44 am, Sunday, 4 October 2026