4:07 am, Monday, 5 October 2026

বক্স অফিসে রেকর্ড গড়লেন অজয় দেবগন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে সুনামির মতো ঝড় তুলেছে অজয় দেবগন অভিনীত থ্রিলার ফ্র্যাঞ্চাইজির শেষ পর্ব দৃশ্যম ৩: দ্য কনক্লুশন। প্রথম দিনেই নিজের ক্যারিয়ারের সর্বকালের সেরা উদ্বোধনী আয়ের রেকর্ড গড়েছেন অভিনেতা।

আন্তর্জাতিক বাজারে শতকোটির ক্লাব স্পর্শ করতে অল্পের জন্য মিস করলেও, বিশ্বজুড়ে সিনেমাটির প্রথম দিনের আয় গিয়ে পৌঁছেছে এক বিশাল অঙ্কে। মুক্তির দ্বিতীয় ও তৃতীয় দিনেও আয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে অজয়ের সিনেমাটি। ভারতের বাজারে অগ্রিম বুকিং খোলার পর থেকেই ‘দৃশ্যম ৩’ নিয়ে বিপুল উন্মাদনা দেখা যায়। যেখানে অ্যাডভান্স বুকিংই ৫০ কোটি টাকার গ-ি পার করে ফেলেছিল।

এছাড়া মুক্তির প্রথম দিনে ভারতে এই সিনেমার আয়ের পরিমাণ ৬৬ দশমিক ৭৫ কোটি রুপি (গ্রস ৮০ দশমিক ১০ কোটি রুপি)। হিন্দি সিনেমার ইতিহাসে প্রথম দিনের আয়ের নিরিখে এটি তৃতীয় সর্বোচ্চ ওপেনিং, যা কেবল ‘ধুরন্ধর ২’ এবং ‘জওয়ান’-এর পেছনে রয়েছে। এর মাধ্যমে ‘সিংঘম এগেইন’-এর (৪৩.৭০ কোটি) রেকর্ড ভেঙে এটি অজয়ের ক্যারিয়ারের সবচেয়ে বড় ওপেনারে পরিণত হয়েছে।

ভারতের বাইরে আন্তর্জাতিক বাজারেও অজয় দেবগনের অন্য যেকোনও সিনেমার তুলনায় ‘দৃশ্যম ৩’ দুর্দান্ত পারফর্ম করেছে। প্রথম দিনে ওভারসিজ মার্কেট থেকে ১৫ লক্ষ মার্কিন ডলারের বেশি আয় তুলে নিয়েছে সিনেমাটি। এর ফলে বিশ্বজুড়ে প্রথম দিনের মোট আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৯৫ কোটি টাকা। প্রথম দিনে ১০০ কোটির ক্লাবে ঢুকতে না পারলেও এটি বলিউড ইতিহাসের ষষ্ঠ বৃহত্তম বিশ্বব্যাপী ওপেনিং হিসেবে জায়গা করে নিয়েছে।

‘দৃশ্যম ৩’-এর প্রথম দিনের ৯৫ কোটি টাকার গ্রস কালেকশন বেশ কয়েকটি প্যান-ইন্ডিয়া বড় বাজেটের ব্লকব্লাস্টার সিনেমার উদ্বোধনী আয়কে পেছনে ফেলে দিয়েছে। সিনেমাগুলো হলো রজনীকান্তের ‘জেলার’ (৯১ কোটি), রাম চরণের ‘পেড্ডি’ (৯৪ কোটি), সালমান খানের ‘টাইগার ৩’ (৯৩ কোটি) ও ঋষভ শেঠির ‘কান্তারা চ্যাপ্টার ১’ (৮৮ কোটি)।

অভিষেক পাঠক রচিত ও পরিচালিত এই থ্রিলারে ‘বিজয় সালগাঁওকর’ চরিত্রে পুনরায় ফিরেছেন অজয় দেবগন। ২ অক্টোবরকেই বেছে নেওয়া হয়েছিল সিনেমাটির মুক্তির জন্য। ‘দৃশ্যম ৩’-এ অজয়ের সঙ্গে সিনেমাটিতে আরও অভিনয় করেছেন শ্রিয়া শরণ, ইশিতা দত্ত, মৃণাল যাদব, জয়দীপ আহলাওয়াত, তাবু ও প্রকাশ রাজ প্রমুখ।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

সোনারগাঁর কাঁচপুরে জলাবদ্ধতায় চরম দুর্ভোগে হাজারো পরিবার

বক্স অফিসে রেকর্ড গড়লেন অজয় দেবগন

Update Time : 01:51:31 am, Monday, 5 October 2026