11:01 am, Monday, 5 October 2026

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে কাটেনি ধোঁয়াশা, কবে শুরু হবে শ্রমিক পাঠানো জানা নেই মন্ত্রণালয়ের

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। সেপ্টেম্বর মাসে বাংলাদেশ থেকে প্রায় দুই লাখ শ্রমিক নেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার কথা থাকলেও তা এখনো শুরু হয়নি। আনুষ্ঠানিকভাবে শ্রমিক পাঠানোর কাজ কবে নাগাদ শুরু হবে, সে বিষয়ে মন্ত্রণালয়ও কিছু জানাতে পারছে না। এমতাবস্থায় গুরুত্বপূর্ণ এই শ্রমবাজারটি ধরে রাখতে দ্রুত বিদ্যমান জটিলতা নিরসনের তাগিদ দিয়েছেন রিক্রুটিং এজেন্সি ও বিশেষজ্ঞরা।

দীর্ঘদিন বন্ধ থাকার পর দুই মাস আগে মালয়েশিয়ার শ্রমবাজার চালুর উদ্যোগ নেয় সরকার। সেপ্টেম্বরে মালয়েশিয়া প্রায় দুই লাখ শ্রমিক নেবে বলে জানানো হয়। এর মধ্যে ১০ হাজার শ্রমিক বিনামূল্যে নেয়ার কথা ছিল। তবে এখনো এর কোন অগ্রগতি নেই।

মালয়েশিয়ায় যেতে নির্ধারিত ২৫ এজেন্সির মাধ্যমে এরই মধ্যে জমা পড়েছে কয়েক লাখ আবেদন। তবে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। কবে চালু হবে তা জানেন না খোদ প্রতিমন্ত্রী।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, সব নিয়ে আলোচনা হয়েছে। এর একটা সমাধান ও ঐকমত্য হবে। আমরা আশা করি চলতি মাসের মধ্যেই হবে।

খাত সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশি শ্রমিকদের পছন্দের গন্তব্য মালয়েশিয়া। তবে নানা কারণে ১০ বছরে অন্তত চারবার শ্রমিক পাঠানো বন্ধ হয়েছে। দ্রুত কার্যক্রম শুরু না হলে আবারও বড় শ্রমবাজার হারানোর শঙ্কা রয়েছে। পুরো প্রক্রিয়া স্বচ্ছ ও সাশ্রয়ী করার তাগিদ বিশেষজ্ঞদের।

আল আকাবা অ্যাসোসিয়েটসের ব্যবস্থাপনা পরিচালক আতিকুর রহমান আতিক বলেন, কোনোভাবেই দেরি করা সমীচীন হবে না। এটা আমাদের জন্য একটা ক্ষতিকর প্রভাব পড়তে পারে। এ ক্ষেত্রে দেরি করলে আস্তে আস্তে শ্রমবাজার বন্ধ হয়ে যেতে পারে।

সেন্টার ফর এনআরবির চেয়ারপার্সন এস এম সেকিল চৌধুরী বলেন, সরকারের আন্তরিক চেষ্টা ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি জরুরি।

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া নিয়ে মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক ঘোষণা ও স্পষ্ট নির্দেশনার অপেক্ষায় অভিবাসন প্রত্যাশীরা।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

বিদায়ি ম্যাচ খেলতে আর্জেন্টিনা দলে যোগ দিলেন লিওনেল মেসি

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে কাটেনি ধোঁয়াশা, কবে শুরু হবে শ্রমিক পাঠানো জানা নেই মন্ত্রণালয়ের

Update Time : 09:44:26 am, Monday, 5 October 2026