11:02 am, Monday, 5 October 2026

জাতীয় দলে ফিরতে চাইলে ক্রিস্টিয়ানো রোনালদোকে সুযোগ দেওয়া হবে: পর্তুগাল কোচ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে কয়েকদিন ধরেই ব্যাপক উত্তপ্ত পর্তুগালের ফুটবল অঙ্গন। তবে বাইরে উত্তেজনা থাকলে মাঠের পারফরম্যান্সে সেটা বুঝতে দিচ্ছে না জর্জ জেসুসের শিষ্যরা। নেশনস লিগের ম্যাচে গতকাল রোববার রাতে রোনালদোকে ছাড়াই আবারও নরওয়ের বিপক্ষে ২-১ ব্যবধানের জয় তুলে নিয়েছে পর্তুগাল।

এ ম্যাচের পর জেসুস জানিয়েছেন, রোনালদো চাইলে আবারও জাতীয় দলে ফিরতে পারবেন। তবে পুরো সিদ্ধান্তটা রোনালদোর ওপরই নির্ভর করবে বলে জানিয়েছেন তিনি।

রোনালদোর সঙ্গে জেসুসের বিরোধের শুরু নরওয়ের বিপক্ষে আগের ম্যাচে। ওই ম্যাচে রোনালদোকে একাদশেই রাখেননি পর্তুগাল। গত ১৮ বছরে প্রথমবার জাতীয় দলের বেঞ্চে থাকার বিষয়টি ভালোভাবে নেননি রোনালদো। পরে দলের সঙ্গে অনুশীলনও করেননি তিনি।

পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে ডেনমার্কের বিপক্ষে ম্যাচের আগের সংবাদ সম্মেলনে। পর্তুগাল কোচ জানান, রোনালদোকে আবারও বেঞ্চে রাখবেন তিনি। কোচের এমন মন্তব্যের পর পর্তুগালের ক্যাম্প ছেড়ে যান রোনালদো।

এদিকে রোনালদোকে ছাড়াই টানা তিন ম্যাচ জিতল পর্তুগাল। একই সঙ্গে নিশ্চিত করল নেশনস লিগের কোয়ার্টার ফাইনাল। গতকাল নরওয়ের বিপক্ষে ম্যাচের পর রোনালদোর বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন জেসুস। পর্তুগাল কোচ জানান, রোনালদো খেলতে চাইলে তাঁকে পরের ম্যাচের দলে আবারও ডাকবেন তিনি।

জেসুস বলেছেন, ‘বিষয়টা হচ্ছে, যদি পরের দল ঘোষণার সময় ক্রিস (রোনালদো) আল নাসরের হয়ে খেলা চালিয়ে যান, তাহলে অবশ্যই সে দলে ডাক পাওয়ার মতো খেলোয়াড়। সে চাইলে জাতীয় দলে ফিরতে পারবে।’

পর্তুগাল নিজেদের পরের ম্যাচ খেলবে আগামী নভেম্বরে। ওই ম্যাচের আগে রোনালদোর সঙ্গে আলাপ হলেও সিদ্ধান্ত নেওয়ার ভারটা পর্তুগিজ কিংবদন্তির ওপরই ছেড়ে দেবেন কোচ। এ প্রসঙ্গে জেসুস বলেছেন, ‘সে চাইলে আমরা কথা বলব। এবার দল ঘোষণার আগেও আমরা কথা বলেছিলাম, পরেরবার দল ঘোষণার আগেও কথা বলতে পারি। তবে সিদ্ধান্তটা নেবে রোনালদোই।’

পর্তুগাল কোচ জানিয়েছেন, ‘জাতীয় দল অধ্যায়টা রোনালদো যেভাবে শেষ করতে চায়, সেভাবেই করা উচিত। কিন্তু কীভাবে শেষ করবে, সেই সিদ্ধান্তটা রোনালদোই নিবে।’

জেসুস যোগ করেন, ‘(এর আগে) আমি ওকে বলেছিলাম, “আমার তোমাকে দরকার।” প্রথমবার দল ঘোষণার সময়ও বলেছিলাম, “আমার তোমাকে দরকার, তোমাকে আমার পাশে দরকার। তুমি খেলো বা না খেলো, তোমাকে আমার দরকার।” এখনো আমি একই কথা বলছি।’

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

বিদায়ি ম্যাচ খেলতে আর্জেন্টিনা দলে যোগ দিলেন লিওনেল মেসি

জাতীয় দলে ফিরতে চাইলে ক্রিস্টিয়ানো রোনালদোকে সুযোগ দেওয়া হবে: পর্তুগাল কোচ

Update Time : 09:55:45 am, Monday, 5 October 2026