12:03 pm, Wednesday, 7 October 2026

মানিকগঞ্জের ঘিওরে বিদ্যুৎস্পর্শে স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মানিকগঞ্জের ঘিওরে ঘরের টিনের বেড়ায় হাত লেগে বিদ্যুৎস্পর্শে পূর্ণিমা নামে অষ্টম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের চর কোশুন্ডা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত পূর্ণিমা চর কোশুন্ডা গ্রামের মৃত জামাল শেখের মেয়ে। সে বালিয়াখোড়া ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। নিহতের চাচাতো ভাই পাভেল হোসেন বলেন, সকালে ঘরের টিনের বেড়ায় হাত লাগার সঙ্গে সঙ্গে পূর্ণিমা বিদ্যুৎস্পর্শ হয় । পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বেলা ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ঘিওর থানার পুলিশ জানিয়েছে, বিদ্যুৎস্পর্শে এক স্কুলছাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে ঘটনাটি সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

গোল ও অ্যাসিস্টে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

মানিকগঞ্জের ঘিওরে বিদ্যুৎস্পর্শে স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু

Update Time : 11:02:18 am, Wednesday, 7 October 2026