2:08 pm, Thursday, 8 October 2026

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ফ্যামিলি কার্ড দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়া নারী আটক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে ছয়জনের কাছ থেকে ৯৮ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। দেড় মাস ধরে ‘আজ হবে, কাল হবে’ বলে ঘোরানোর পর আবার ৪ হাজার টাকা দাবি করলে ভুক্তভোগীদের সন্দেহ হয়।

পরে বাকি টাকা দেওয়ার কথা বলে ওই নারীকে ডেকে এনে পুলিশের হাতে তুলে দেন তারা। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের রায়ের বাজার এলাকায় কৃষি ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। অভিযুক্ত নার্গিস আক্তার (৩৬) মৃগালী গ্রামের বাসিন্দা খোকন আলীর স্ত্রী। নারীকে আটকের পর রায় বাজার তদন্ত কেন্দ্রে হস্তান্তর করা হয়।

পরে পুলিশ তাকে সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যায়লে নিয়ে যায়। সেখান থেকে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য সন্ধ্যায় থানায় হস্তান্তর করা হয়। ভুক্তভোগীরা হলেন, নান্দাইল উপজেলার কামারগাঁও ইউনিয়নের দোরুয়া গ্রামের হোসনে আরা বেগম (৩২), রাবেয়া খাতুন (৫০), জোসনা খাতুন (৩০), আছিয়া খাতুন (৫৬), তন্নী আক্তার লিমা (৩৫) ও কনক মিয়া (৩৬)।

ভুক্তভোগীদের ভাষ্য, পূর্বপরিচয়ের সূত্র ধরে নার্গিস তাদের ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলেন। এ জন্য রাবেয়া খাতুনের কাছ থেকে ১৮ হাজার টাকা এবং অন্য পাঁচজনের কাছ থেকে ১৬ হাজার টাকা করে নেন তিনি। এরপর প্রায় দেড় মাস ধরে তাদের ঘোরাতে থাকেন। ভুক্তভোগী রাবেয়া খাতুন বলেন, আঠারবাড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান আলমগীর ও ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমানের মাধ্যমে ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলা হয়েছিল।

পরে নার্গিস আরও ৪ হাজার টাকা দাবি করলে তাদের সন্দেহ হয়। এরপর তাকে বাকি টাকা দেওয়ার কথা বলে ডেকে এনে পুলিশে দেওয়া হয়। ইউপি সদস্য মিজানুর রহমান আলমগীরের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়। তবে ইউপি সদস্য হাবিবুর রহমান বলেন, গত সোমবার তিনি বিষয়টি জানতে পারেন। পরে ভুক্তভোগীদের মাধ্যমে বাকি ৪ হাজার টাকা নেওয়ার কথা বলে নার্গিসকে আঠারবাড়িতে ডেকে আনা হয়।

এরপর তাকে পুলিশে দেওয়া হয়। তাদের নাম ব্যবহার করে নার্গিস প্রতারণা করছিলেন বলে দাবি করেন তিনি। ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. সাজ্জাদ রোমন বলেন, প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নারীকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রয়োজনীয় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

আজ মধ্যরাত থেকে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ফ্যামিলি কার্ড দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়া নারী আটক

Update Time : 10:35:47 am, Wednesday, 7 October 2026