1:46 pm, Wednesday, 7 October 2026

পটুয়াখালীর দশমিনায় গ্যাস ট্যাবলেট খেয়ে বৃদ্ধের মৃত্যু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পটুয়াখালীর দশমিনায় গ্যাস ট্যাবলেট খেয়ে মো. আলম জোমাদ্দার (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রনগোপালদী ইউনিয়নের ২নং ওয়ার্ডের রনগoplaldi গ্রামের শ্বশুরবাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আলম জোমাদ্দার যৌথা গ্রামের সোবাহান বাজার এলাকার মো. রত্তন জোমাদ্দারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে রনগোপালদী গ্রামে শ্বশুরবাড়ির এলাকায় বসবাস করে আসছিলেন। স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে পারিবারিক বিষয় নিয়ে স্ত্রী খাদিজা বেগমের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। পরে সন্ধ্যায় তিনি রনগোপালদী বাজার থেকে গ্যাস ট্যাবলেট কিনে বাড়িতে ফিরে সেবন করেন।

কিছুক্ষণ পর তাকে ঘরের মেঝেতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্ত্রী চিৎকার করেন। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আলম জোমাদ্দারের ভাগিনা মো. জাকির হাওলাদার জানান, চিৎকার শুনে গিয়ে তারা আলম জোমাদ্দারকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দশমিনা থানার ওসি আতিকুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হয়েছে। বুধবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

দুই বছর পর পায়রা বন্দরের প্রথম টার্মিনালে নোঙর করল চীনা মাদার ভ্যাসেল

পটুয়াখালীর দশমিনায় গ্যাস ট্যাবলেট খেয়ে বৃদ্ধের মৃত্যু

Update Time : 12:52:00 pm, Wednesday, 7 October 2026