4:01 pm, Thursday, 8 October 2026

পটিয়ায় চক্রশালা বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি, ১৫ লাখ টাকার মালামাল লুট

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চট্টগ্রামের পটিয়ায় চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরির ঘটনা ঘটেছে। জানালার গ্রিল কেটে ল্যাবে প্রবেশ করে ১৫টি ল্যাপটপসহ প্রায় ১৫ লাখ টাকা মূল্যের বিভিন্ন সরঞ্জাম নিয়ে গেছে দুর্বৃত্তরা।

সোমবার (৫ অক্টোবর) দিবাগত রাত ১টা থেকে ৩টার মধ্যে উপজেলার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের পেছনের দুইতলা ভবনে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দিন জানান, রোববার (৪ অক্টোবর) বিকেল ৫টার দিকে বিদ্যালয়ের কার্যক্রম শেষে তিনি বাড়িতে চলে যান। পরে রাতে দুর্বৃত্তরা আইসিটি ল্যাবের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে।

এ সময় তারা ওয়ালটন ব্র্যান্ডের ১৫টি ল্যাপটপ, একটি কিবোর্ড, একটি মাউস, একটি ওয়াইফাই রাউটার ও দুটি ল্যাপটপের ব্যাগ চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদী হয়ে পটিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পটিয়া থানার ওসি জিয়াউল হকের নির্দেশে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ নুরুল আবছার চৌধুরী বলেন, ল্যাপটপ চুরির ঘটনায় পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে। শিক্ষা প্রতিষ্ঠানের সম্পদ নষ্ট ও চুরির সঙ্গে যে বা যারা জড়িত, তদন্তের মাধ্যমে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের আইসিটি ল্যাবে এমন চুরির ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, পটিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে চুরির ঘটনা এটিই প্রথম নয়।

গত শনিবার (৩ অক্টোবর) উপজেলার ধলঘাট স্কুল অ্যান্ড কলেজের একটি কক্ষের দরজা ভেঙে তিনটি সিলিং ফ্যান চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এতে প্রতিষ্ঠানের প্রায় ১৪ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ওই ঘটনায়ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

আজ মধ্যরাত থেকে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

পটিয়ায় চক্রশালা বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি, ১৫ লাখ টাকার মালামাল লুট

Update Time : 12:54:56 pm, Wednesday, 7 October 2026