7:56 am, Friday, 9 October 2026

সিরাজগঞ্জে দুর্গা প্রতিমা থেকে নৌকা সরাতে বাধ্য হলো সনাতন ধর্মাবলম্বীরা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দেবী দুর্গার আগমনের অপেক্ষায় যখন উৎসবের আমেজ, ঠিক তখনই এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় থমকে গেছে সেই আনন্দ। নৌকার উপর দুর্গা প্রতিমা তৈরি করে রীতিমতো বিপাকে পড়েছে সিরাজগঞ্জের শাহজাদপুরের সনাতন ধর্মাবলম্বীরা।

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরশহরের মিলন সংঘ মন্দিরে দুর্গাপূজার প্রতিমায় দেবীর বাহন হিসেবে যুক্ত করা হয়েছিল একটি নৌকা। আর এই নৌকাই বাঁধিয়েছে বিপত্তি। উপজেলা পূজা উদযাপন কমিটির নির্দেশে নৌকার আদলে তৈরি অংশটি সরিয়ে ফেলতে বাধ্য হয়েছেন প্রতিমা তৈরির মৃৎশিল্পীরা।

মন্দির কর্তৃপক্ষের দাবি, শাস্ত্রীয় বিশ্বাস থেকেই প্রতিমায় নৌকা সংযুক্ত করা হয়েছে। তাদের বিশ্বাস, এবার দেবী দুর্গা ঘোড়ায় চড়ে মর্ত্যে আসবেন এবং নৌকায় করে গমন করবেন। সেই বিশ্বাস থেকেই প্রতিমায় নৌকার প্রতিকৃতি রাখা হয়েছিল।

কিন্তু পূজার মাত্র কয়েকদিন আগে প্রতিমা পরিবর্তনের নির্দেশে দুশ্চিন্তায় পড়েছেন আয়োজকরা। একদিকে ধর্মীয় বিশ্বাস ও আবেগ, অন্যদিকে নির্দেশনা—দুইয়ের টানাপোড়েনে এখন তাদের চোখেমুখে অনিশ্চয়তা।

পূজা উদযাপন পরিষদের চাপে ধর্মীয় অনুভূতি ও শাস্ত্রীয় বিশ্বাস থেকে সরে এসে তৈরি করা প্রতিমা থেকে নৌকা সরিয়ে নেওয়া হয়েছে। শেষ মুহুর্তে পুজা উদযাপন পরিষদের এমন চাপে চাপা ক্ষোভ বিরাজ করছে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে।

এ প্রসঙ্গে শাহজাদপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাসুদেব দত্ত জানান, কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় নৌকা সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৯৩৫

সিরাজগঞ্জে দুর্গা প্রতিমা থেকে নৌকা সরাতে বাধ্য হলো সনাতন ধর্মাবলম্বীরা

Update Time : 06:51:07 am, Friday, 9 October 2026