আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ৮ উইকেটে ৩১৭ রান নিয়ে প্রথম দিন শেষ করেছিল বাংলাদেশ। দ্বিতীয় দিন অবশ্য বেশিদূর যেতে পারেনি লাল-সবুজরা। প্রথম ইনিংসে ৩৪৬ রানে গুটিয়ে গেছে নাজমুল শান্তর দল।
এদিকে আফগানিস্তান প্রথম ইনিংসে এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩৮ ওভারে ২ উইকেটের বিনিময়ে করেছে ১১৯ রান। দিনের শুরুতে তাইজুল ইসলাম ও নাঈম হাসানের ৩০ রানের পার্টনারশিপ ভেঙে ইনিংসের সমাপ্তি ত্বরান্বিত করেন মোহাম্মদ সেলিম। লেগ সাইডে করা শর্ট বলটি তাইজুলের গ্লাভসে লেগে চলে যায় কিপারের কাছে। নাঈমকে বেশ ছন্দে দেখাচ্ছিল। তাইজুল ও এবাদত হোসেনের সঙ্গে ব্যাটিং করার সময় যতটা সম্ভব স্ট্রাইক নিজের কাছে রাখার চেষ্টা করেছেন তিনি।
বাকিরা ব্যর্থ হলেও শেষ পর্যন্ত ৩৫ রানে অপরাজিত থাকেন নাঈম। দিনের প্রথম ৪৫ মিনিটে বাংলাদেশ যোগ করতে পেরেছে আরও ২৯ রান। আফগানদের হয়ে ৮২ রানে ৪ উইকেট নিয়েছেন মোহাম্মদ সালিম। তিনটি নিয়েছেন ইয়ামিন আহমদজাই। দুটি নিয়েছেন ইসমত আলম। একটি নিয়েছেন কায়েস আহমেদ। অথচ প্রথম দিনের শুরুটা উড়ন্ত করেছিল বাংলাদেশ। প্রথম দিনের প্রথম সেশনে মাত্র একটি উইকেট হারিয়েছিল বাংলাদেশ।
ওই সেশনে ওভারপ্রতি ৫.১৫ রান তুলে দারুণ শুরুর বার্তাও দিয়েছিল। কিন্তু ঘুরে দাঁড়িয়ে আফগানিস্তানও দুর্দান্ত লড়াই উপহার দিয়েছে। তাতে শুরুতে বাংলাদেশের যে বিশাল স্কোরের সম্ভাবনা দেখা যাচ্ছিল, তা মিলিয়ে যায় দিনের শেষভাগে পথহারানোয়। এদিকে আফগানিস্তান প্রথম ইনিংসে এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩৮ ওভারে ২ উইকেটের বিনিময়ে করেছে ১১৯ রান।
উইকেট একটি নিয়েছেন হাসান অন্যটি ইবাদত। মিরাজ, নাঈম ও তাইজুলÑ তিন স্পিনারের কেউই এখনো উইকেট পাননি। উইকেটের খোঁজে আবারও হাসানের কাছেই গেছেন অধিনায়ক নাজমুল। টেস্ট ক্যারিয়ারে প্রথম ফিফটি পেয়েছেন মালিক।




















