5:26 am, Monday, 12 October 2026

আসন্ন দুর্গাপূজায় প্রকাশিত হচ্ছে ড. অরূপ রতন চৌধুরীর ভক্তিমূলক গান জয় মা দুর্গা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দুর্গোৎসবের আবহে প্রতি বছরই নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সংগীতশিল্পী ড. অরূপ রতন চৌধুরী। সেই ধারাবাহিকতায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এবার তার কণ্ঠে প্রকাশ পেতে যাচ্ছে দেবী দুর্গাকে নিবেদিত ভক্তিমূলক গান জয় মা দুর্গা।

দেশের অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতার ব্যানারে গানটি প্রকাশিত হবে। দুর্গাপূজার ধর্মীয় আবহের পাশাপাশি অসাম্প্রদায়িক চেতনা ও উৎসবের আনন্দকে ধারণ করে নির্মিত হয়েছে গানটি। দেবী দুর্গার মহিমা ও ভক্তির অনুভূতি তুলে ধরার পাশাপাশি গানটির মাধ্যমে পূজার উৎসবমুখর পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ‘জয় মা দুর্গা’ গানটিতে কণ্ঠ দিয়েছেন ড. অরূপ রতন চৌধুরী।

গানটির কথা ও সুর করেছেন অমিত চ্যাটার্জি। গানের ভাব ও কথার সঙ্গে সামঞ্জস্য রেখে এর ভিডিওতেও রাখা হয়েছে নান্দনিক উপস্থাপনা ও নৃত্যের আয়োজন। গানটির পরিচালনা করেছেন এ বাবুল। কোরিওগ্রাফি করেছেন গৌরব গো গো। ভিডিওগ্রাফিতে রয়েছেন ইয়াসিন বিন আরিয়ান। আর মডেল হিসেবে অভিনয় করেছেন অভিনেতা শিশির সর্দার ও অভিনেত্রী ডিম্পল আহমেদ। সংশ্লিষ্টরা জানান, দুর্গাপূজার উৎসব সামনে রেখে ‘জয় মা দুর্গা’ গানের ভিডিওতে ভক্তি, আবেগ, নৃত্য ও নান্দনিক দৃশ্যায়নের সমন্বয় করা হয়েছে।

ফলে গানটির পাশাপাশি এর ভিডিওতেও দর্শক-শ্রোতারা ভিন্নধর্মী একটি উপস্থাপনা উপভোগ করতে পারবেন। দুর্গাপূজা উপলক্ষে প্রতি বছরই ড. অরূপ রতন চৌধুরীর কণ্ঠে বিশেষ গান প্রকাশিত হয়ে আসছে। এবারের আয়োজনে সেই ধারাবাহিকতারই নতুন সংযোজন ‘জয় মা দুর্গা’।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

সৌদি আরবের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ক্ষেপণাস্ত্র হামলা

আসন্ন দুর্গাপূজায় প্রকাশিত হচ্ছে ড. অরূপ রতন চৌধুরীর ভক্তিমূলক গান জয় মা দুর্গা

Update Time : 02:33:06 am, Sunday, 11 October 2026