11:04 am, Sunday, 11 October 2026

চট্টগ্রামে ফটিকছড়িতে নারীর মরদেহ উদ্ধার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চট্টগ্রামের ফটিকছড়িতে মর্তুজা এলায়েস লাকি আকতার (৪২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার খিরাম ইউনিয়নের হচ্ছারঘাট এলাকার ৮ নম্বর ওয়ার্ডের মুনসেফ আলী বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত লাকি আকতার ওই এলাকার মো. ইউনুছ ওরফে মনার স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ২টার দিকে ঘরের ছাদের গাছের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় লাকিকে ঝুলতে দেখেন তার স্বামী। কাজ থেকে ফিরে ঘরের দরজা বন্ধ পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে শোবার ঘরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি। তার চিৎকার শুনে পাশের বাড়ি থেকে এক আত্মীয় ছুটে আসেন।

পরে ওড়না কেটে তাকে নিচে নামানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ জানায়, প্রায় আট মাস আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে লাকি আকতার ও ইউনুছ বিবাহবন্ধনে আবদ্ধ হন। লাকি শহরের একটি পোশাক কারখানায় কাজ করতেন। সেখানে তাদের পরিচয় ও সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের পর ইউনুছ তাকে গ্রামে নিয়ে এসে আলাদাভাবে বসবাস করছিলেন।

ইউনুছের প্রথম স্ত্রী ও সন্তানরা অন্যত্র থাকেন। প্রাথমিকভাবে জানা গেছে, তাদের দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। খবর পেয়ে নিহতের ভাই-বোনেরা ঘটনাস্থলে আসেন। এ ঘটনায় তাদের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি বলে জানিয়েছে পুলিশ। ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হবে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

ঘিওরে ১৪ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে রবিন টিচিং হোমের সংবর্ধনা

চট্টগ্রামে ফটিকছড়িতে নারীর মরদেহ উদ্ধার

Update Time : 09:53:58 am, Sunday, 11 October 2026