6:21 am, Tuesday, 13 October 2026

নেত্রকোনার কলমাকান্দায় ২২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নেত্রকোনার কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি ও সামনের সরকারি হালট দখল করে গড়ে তোলা ২২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। গতকাল রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলা শহরের দুর্গাপুর রোডে বিদ্যালয়ের সামনে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।

অভিযানে এক্সকাভেটর (ভেকু) দিয়ে পাকা-আধাপাকা ২২টি দোকানঘর ও নির্মাণসামগ্রী অপসারণ করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামসুজ্জামান আসিফ। সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. মশিউর রহমান সেলিম জানান, কলমাকান্দা মৌজায় বিদ্যালয়ের সামনের সরকারি হালট দখল করে অবৈধভাবে দোকানঘর নির্মাণ করে ব্যবসা পরিচালনা করা হচ্ছিল।

সরকারি জমি দখলমুক্ত করে জনস্বার্থ রক্ষা এবং বিদ্যালয়ে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। এদিকে বিদ্যালয়ের সামনের জমি উচ্ছেদ হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছে শিক্ষার্থীরা। মো. ফাহিম মিয়া, নৈঋতা পত্র নবিস ও ইনতিশার অরোরা ফারহাসহ কয়েকজন শিক্ষার্থী জানায়, বিদ্যালয়ের জমি ও সরকারি হালট দখলমুক্ত করার দাবিতে তারা এর আগে পরপর দুবার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।

প্রশাসনের এই পদক্ষেপে তারা অত্যন্ত আনন্দিত। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম শাহজাহান কবীর বলেন, দখলমুক্ত করা সরকারি জমিটি যেন পুনরায় হাতছাড়া না হয়, সে জন্য সীমানাপ্রাচীর নির্মাণ জরুরি। এ ছাড়া কোমলমতি শিশুদের নিরাপদ ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে নতুন ভবন, প্রবেশগেট এবং একটি খেলার মাঠ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ দাবি করেন তারা।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

নতুন আমানত পণ্য ‘এবি সেঞ্চুরি’ চালু করল এবি ব্যাংক

নেত্রকোনার কলমাকান্দায় ২২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন

Update Time : 02:49:30 am, Monday, 12 October 2026