12:41 pm, Monday, 12 October 2026

সুদানে বিমান হামলায় ৭২ জন নিহত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সুদানের সীমান্তবর্তী রিভান নাইল রাজ্যে বিমান হামলায় ৭২ জন নিহত হয়েছে। আহত ৫০ জন। রোববার মিশর সীমান্তের কাছে একটি সোনার খনিতে এই হামলা চালানো হয়। রয়টার্স জানিয়েছে এ খবর।

এখন পর্যন্ত কেউই হামলার দায় স্বীকার করেনি। এছাড়া, সুদান বা মিশর সরকারের পক্ষ থেকেও কোনও মন্তব্য করা হয়নি। তবে, ওই অঞ্চলে খনিশ্রমিকদের লক্ষ্য করে এর আগেও হামলার ঘটনা ঘটেছে এবং সেসব ঘটনায় মিশরের বিরুদ্ধে অভিযোগের তীর উঠেছে।

মানবাধিকার সংগঠন ইমার্জেন্সি লয়ার্স বলছে, এসব ঘটনা কেবল সুদানের সার্বভৌমত্ব লঙ্ঘনই নয়, বরং ওই অঞ্চলের ওপর সরকারের নিয়ন্ত্রণহীনতারও প্রমাণ। বেসামরিক নাগরিকদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে বলেও মন্তব্য করে সংগঠনটি।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

পাবনার বেড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষে আহত ১৮

সুদানে বিমান হামলায় ৭২ জন নিহত

Update Time : 11:27:17 am, Monday, 12 October 2026