2:34 pm, Monday, 9 November 2026

যশোরে অভিনেতা সমু চৌধুরীর ওপর হামলা, মাথায় চার সেলাই

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

যশোরে নিজ বাড়ির সামনে হামলার শিকার হয়েছেন অভিনেতা সমু চৌধুরী। এতে তাঁর মাথা ফেটে গেছে। মঙ্গলবার দুপুরে যশোর শহরের বেজপাড়া নলডাঙ্গা রোডে নতুন বাজার এলাকায় এ ঘটনা হয়।

রক্তাক্ত জখম অবস্থায় সমু চৌধুরীকে হাসপাতালে নেওয়া হলে মাথায় চারটি সেলাই দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাড়িতে অবস্থান করছেন। ‎সমু চৌধুরী জানান, আজ দুপুরে বাড়ির সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় মোটরসাইকেল গ্যারেজে মেকানিক জাহাঙ্গীরের সঙ্গে তাঁর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে গ্যারেজের মালিক হৃদয় ও মেকানিক জাহাঙ্গীর ইট দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। এতে তাঁর মাথা ফেটে যায়। এসময় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেন। ‎ ‎ঘটনার সত্যতা নিশ্চিত করে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, ‘জড়িতদের আটকে অভিযান চলছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

আজ বিকেল সাড়ে ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু

যশোরে অভিনেতা সমু চৌধুরীর ওপর হামলা, মাথায় চার সেলাই

Update Time : 02:38:06 am, Wednesday, 14 October 2026