5:25 am, Wednesday, 14 October 2026

বিএনপিও আওয়ামী লীগের মতো দেশ চালাচ্ছে: নাহিদ ইসলাম

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচনের পর বিএনপি সরকার পুনরায় বৈষম্য শুরু করেছে। চাঁদাবাজি, সিন্ডিকেট সবকিছু আওয়ামী লীগের মতো করে একইভাবে দেশ পরিচালনা করছে।

তিনি বলেন, ‘এখন বিদেশে আওয়ামী লীগ ও দেশে বিএনপি—এই দুই শক্তির কারণে বাংলাদেশের মানুষ তাদের অধিকার ফেরত পাচ্ছে না এবং বাংলাদেশে যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়া সম্ভবনা দেখা দিয়েছিল তা নষ্ট হয়েছে।’

মঙ্গলবার দুপুরে শরীয়তপুর পৌরসভার অডিটোরিয়ামে শরীয়তপুর নাগরিক সভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ বলেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাসী–চাঁদাবাজদের বিএনপি নিজেদের কাজে ব্যবহার করছে। চাঁদাবাজ আর স্বৈরাচার একাকার হয়ে যাচ্ছে।’

নাগরিক সভায় নাগরিক পার্টির উত্তরাঞ্চল মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘জুলাই আন্দোলনের পর বিএনপি যখন সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে নির্বাচিত হলো আমরা ভেবেছিলাম তারা বাংলাদেশের মানুষের সরকার হয়ে উঠবে। কিন্তু প্রত্যেক জায়গায় যখন নিয়োগ হয় যখন সারের ডিলার দেওয়া হয় তখন দেখি বিএনপি বাংলাদেশের সরকার হতে পারেনি। বিএনপি বিএনপির মধ্যেই সীমাবদ্ধ থেকে গেছে। আজকে সারের ডিলারশিপ ব্যবসায়ী দেখা হয় না, অভিজ্ঞতা ও যোগ্যতা দেখা হয় না। এমপির ছেলে কিংবা তাদের আত্মীয়দের দেখা হয়।’

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

বরিশালে বাংলা কিউআরের প্রচারে সোনালী ব্যাংক পিএলসি

বিএনপিও আওয়ামী লীগের মতো দেশ চালাচ্ছে: নাহিদ ইসলাম

Update Time : 04:15:51 am, Wednesday, 14 October 2026