4:16 pm, Tuesday, 3 November 2026

নাচোলে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা রমজান আলীর দাফন সম্পন্ন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা রমজান আলীর দাফন সম্পন্ন হয়েছে। তিনি নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের ফুলকুড়ি বাজারের বাসিন্দা ছিলেন। সোমবার (২ নভেম্বর) সকাল ১০টার দিকে পুকুরিয়াপাড়া বরেন্দা জসিমউদ্দিন হাফিজিয়া ও নূরানী ক্ষমাদ্রাসা প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দাস রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়। নাচোল থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। সেইসাথে বিউগলে করুণ সুর বাজানো হয়। এক মিনিট নীরবতা পালন শেষে জানাজা সম্পন্ন এবং পরে কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

গার্ড অব অনার অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দাস, থানার এসআই খাইরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এরফান আলী কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা হাসান আলী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আলাউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা সন্তান সামিরুল ইসলাম, নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী নাসিরুল ইসলাম, আবু বাক্কারসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

গার্ড অব অনার শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা সন্তানদের হাতে নগদ অর্থ তুলে দেন পিয়াংদাস। বীর মুক্তিযোদ্ধার বয়স হয়েছিল ৮০বছর। তিনি বার্ধক্যজনিত কারণে গতকাল রোববার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মরহুম বীর মুক্তিযোদ্ধা রমজান আলী চার ছেলে ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

ইরানে সীমিত হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, হরমুজে তেলবাহী ট্যাঙ্কারে আগুন

নাচোলে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা রমজান আলীর দাফন সম্পন্ন

Update Time : 12:48:25 pm, Monday, 2 November 2026