উপকরণ: মুরগির মাংসের কিমা- ১ কাপ, ডিম- ৩টি, পাউরুটি- ১০ পিস, পেঁয়াজ কুচি- ৩ টেবিল চামচ, কাঁচা মরিচ- স্বাদমতো, আদা-রসুন বাটা- আধা চা চামচ, লবণ- স্বাদমতো, গোলমরিচ গুঁড়া- সামান্য, ধনেপাতা- পরিমাণমতো, ব্রেড ক্রাম্ব- পরিমাণমতো, তেল- ভাজার জন্য।
প্রণালি: কড়াইতে তেল গরম করে তাতে পেঁয়াজ, কাঁচা মরিচ ও আদা-রসুন বাটা দিয়ে মাংসের কিমা কষিয়ে নিতে হবে। এবার সঙ্গে একটি সিদ্ধ ডিমের কুচি মিশিয়ে নিতে হবে। পাউরুটিগুলো অল্প পানিতে ভিজিয়ে পানি নিংড়ে নিতে হবে। মাংসের কিমা, লবণ, গোল মরিচ ও ধনিয়াপাতা দিয়ে মেখে নিন। এবার পাউরুটির ভেতরে কিমার মিশ্রণ দিয়ে গোল করে মুড়িয়ে নিন। এবার ফেটানো ডিমে ডুবিয়ে ব্রেডক্রাম্বে গড়িয়ে নিন। কড়াইতে তেল গরম করে সবগুলো বল ভেজে তুলুন। এবার পছন্দসই সসের সঙ্গে পরিবেশন করুন।




















