11:23 am, Thursday, 5 November 2026

কিশোরগঞ্জে ছুরিকাঘাতে সাবেক এমপি মেজর আখতারের ছেলে গুরুতর আহত, ঢাকায় স্থানান্তর

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কিশোরগঞ্জের কটিয়াদীতে ছুরিকাঘাতে সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলে গুরুতর আহত হয়েছেন। বুধবার রাতে উপজেলার সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নের গচিহাটা বাজারে এ ঘটনা ঘটে। আহত শাহরিয়ার জামান রানা মেজর আখতারের বড়ছেলে।

তিনি উপজেলার সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বাসিন্দা। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, মেজর আখতারের প্রতিষ্ঠিত গচিহাটা কলেজ মাঠে বুধবার সন্ধ্যায় কয়েকজন যুবক ও কিশোর মাদক সেবন করছিল। এ সময় শাহরিয়ার কলেজের পাশ দিয়ে গচিহাটা বাজারে যাচ্ছিলেন। কলেজ মাঠে মাদক সেবন করায় তাদেরকে তিনি গালাগাল করেন এবং চলে যেতে বলেন ।

এ সময় আফতাব উদ্দিন নামে এক কিশোর মাঠ ছেড়ে চলে যেতে না চাইলে রানা তাকে চড় মারেন। পরে আফতাব বাড়িতে গিয়ে তার চাচা তাজুল ইসলামের কাছে ঘটনাটি জানায়। ঘটনা ‍শুনে তাজুল উত্তেজিত হয়ে ঘর থেকে একটি ছুরি নিয়ে গচিহাটা বাজারে গিয়ে শাহরিয়ারকে খুঁজতে থাকেন। ওই সময় একটি ফার্মেসিতে বসে ছিলেন শাহরিয়ার। সেখানে ঢুকে শাহরিয়ারের ডান হাতের নিচে ছুরিকাঘাত করে পালিয়ে যান তাজুল।

পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে শারীরিক অবস্থা স্থিতিশীল না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ডা. আজিজুল হক জানান, ছুরিকাঘাতে শাহরিয়ারের ডান হাতের নিচে অনেকটুকু জায়গা কেটে গেছে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।

কটিয়াদী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

আদমদীঘির নসরৎপুর ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা

কিশোরগঞ্জে ছুরিকাঘাতে সাবেক এমপি মেজর আখতারের ছেলে গুরুতর আহত, ঢাকায় স্থানান্তর

Update Time : 09:50:11 am, Thursday, 5 November 2026