11:55 am, Friday, 6 November 2026

মরিশাসে কন্টেইনার দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শ্রমিকের করুণ মৃত্যু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মরিশাসের প্লেন-দে-পাপাই এলাকার একটি কার্গো কন্টেইনার ইয়ার্ডে কন্টেইনার দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। গত বুধবার (৪ নভেম্বর) সংঘটিত এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে দেশটির শ্রম মন্ত্রণালয় একটি আনুষ্ঠানিক তদন্ত কমিটি গঠন করেছে।

মরিশাসের শ্রমমন্ত্রী রেজা উতিম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিন বাংলাদেশির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। একই সঙ্গে তিনি জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। পুলিশ ও উদ্ধারকর্মীদের সূত্রে জানা গেছে, কার্গো কন্টেইনার ইয়ার্ডে কাজ করার সময় ভারী কাঠের বাক্সের নিচে চাপা পড়েন ওই তিন শ্রমিক।

এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন মোহাম্মদ মিরাজ হোসেন (৩৬), হোসেন মো. বিলাল (৩৭) এবং সিকদার জোবায়েদ ইসলাম (২৫)। তারা সবাই প্লেন-দে-পাপাই এলাকার একটি অ্যালুমিনিয়াম উৎপাদনকারী প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে তারা তিন শ্রমিককে উদ্ধার করেন।

তবে জরুরি উদ্ধারকারী দলের চিকিৎসকরা জানান, কন্টেইনারের ভেতরেই তাদের মৃত্যু হয়েছিল। দুর্ঘটনার পেছনের কারণ খুঁজে বের করতে তদন্ত কার্যক্রম শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কর্মস্থলে যথাযথ নিরাপত্তাব্যবস্থা কার্যকর ছিল কি না, শ্রমিকদের প্রয়োজনীয় ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম দেওয়া হয়েছিল কি না—এসব বিষয় খতিয়ে দেখবে শ্রম মন্ত্রণালয়ের তদন্ত কমিটি।

এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন শ্রমমন্ত্রী রেজা উতিম। পাশাপাশি তিনি জানিয়েছেন, নিয়োগকারী প্রতিষ্ঠানকে নিহত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়া স্বজনদের ইচ্ছা অনুযায়ী মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও নিশ্চিত করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

মরিশাসে কন্টেইনার দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শ্রমিকের করুণ মৃত্যু

মরিশাসে কন্টেইনার দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শ্রমিকের করুণ মৃত্যু

Update Time : 11:48:25 am, Friday, 6 November 2026