5:23 pm, Monday, 9 November 2026

সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সিলেট বিভাগে হাম পরিস্থিতির উন্নতি ঘটেনি। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মৃতদের মধ্য একজন সিলেটের হবিগঞ্জ জেলার জহির মিয়ার ১১ মাস বয়সী ছেলে রিহাম। অন্যজন হলো সুনামগঞ্জ জেলার আলী ওসমানের ৮ মাস বয়সী ছেলে রাফসান। দুজনই ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

​স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এ পর্যন্ত সিলেট বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হামে সর্বমোট ২০৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৯৯ জন সন্দেহজনক এবং ১০ জন নিশ্চিত হাম রোগী।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪২ জন সন্দেহজনক হাম আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১২১ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২০৯ জন ভর্তি হয়েছেন।

এছাড়া সিলেট অঞ্চলের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ৫৪৯ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

আজ বিকেল সাড়ে ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু

সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

Update Time : 12:19:14 am, Sunday, 8 November 2026