6:56 pm, Wednesday, 11 November 2026

লক্ষ্মীপুরে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও সড়ক অবরোধ, বাধা দিলেন শ্রমিকদল নেতা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

লক্ষ্মীপুরে অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন ও সড়কের অব্যবস্থাপনার প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। এ সময় কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক শ্রমিকদল নেতার বিরুদ্ধে।

বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-লক্ষ্মীপুর সড়কে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। স্বেচ্ছাসেবী সংগঠন সিসিএস ও নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দেন এবং নিরাপদ সড়কের দাবিতে নানা দাবি তুলে ধরেন। এ সময় স্থানীয় শ্রমিকদল নেতা আক্তার হোসেন কর্মসূচিতে বাধা দেন বলে অভিযোগ করেন আয়োজকেরা।

এ নিয়ে স্বেচ্ছাসেবীদের সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের সঙ্গেও তাকে অশোভন আচরণ করতে দেখা যায়। পরে প্রশাসনের আশ্বাসের পর অবরোধ তুলে নেন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা। মানববন্ধনে বক্তব্য দেন নিরাপদ সড়ক আন্দোলন-নিসআ লক্ষ্মীপুর জেলা শাখার আহ্বায়ক আবদুল কাদের তুষার, সদস্যসচিব মেহেদী হাসান মুন্না, সিসিএসের সভাপতি আবুল হাসান সোহেল, সাধারণ সম্পাদক ফিরোজ আলম, প্রভাষক মো. শরীফুল ইসলাম, বায়েজিদ ভূঁইয়া, মাহবুব আলম নোমান ও বেলায়েত পাটওয়ারী প্রমুখ।

বক্তারা বলেন, অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন ও সড়কের নানা অব্যবস্থাপনার কারণে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। সম্প্রতি একই দিনে লক্ষ্মীপুরের বটতলী ও চর চামিতায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এসব ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তারা। বক্তারা আরও বলেন, সড়কে প্রাণহানি রোধে অদক্ষ চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ করতে হবে এবং সড়কে নিয়মিত তদারকি নিশ্চিত করতে হবে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে নিরাপত্তা জোরদারে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

লক্ষ্মীপুরে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও সড়ক অবরোধ, বাধা দিলেন শ্রমিকদল নেতা

Update Time : 05:23:47 pm, Wednesday, 11 November 2026