1:25 am, Friday, 20 November 2026

৭০% ইংলিশ মিডিয়াম স্কুলের যথাযথ অনুমোদন নেই: সংসদে শিক্ষামন্ত্রীর তথ্য

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জাতীয় সংসদকে জানিয়েছেন, দেশের ইংলিশ মিডিয়াম বা আন্তর্জাতিক মানের স্কুলগুলোর প্রায় ৭০ শতাংশেরই যথাযথ নিবন্ধন বা অনুমোদন নেই। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাঙের ছাতার মতো এসব প্রতিষ্ঠান গড়ে উঠেছে।

শিক্ষামন্ত্রী জানান, ইংলিশ মিডিয়াম স্কুল পরিচালনার জন্য সরকারের পক্ষ থেকে কোনো কঠোর বা কার্যকর সমন্বিত নীতিমালা না থাকায় অধিকাংশ প্রতিষ্ঠান নিজেদের ইচ্ছেমতো পরিচালিত হতো। শিক্ষা খাতকে শৃঙ্খলায় আনতে এবং এসব প্রতিষ্ঠানকে জবাবদিহির মধ্যে নিয়ে আসতে সরকার কাজ করছে।

বিদেশি কারিকুলাম বা ইংরজি মাধ্যমের স্কুলগুলোর জন্য একটি অভিন্ন নীতিমালা প্রণয়নের কাজ চলছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, অনুমোদনহীন ও নিবন্ধনবিহীন স্কুলগুলোকে আইনি কাঠামোর মধ্যে আনতে বাধ্যতামূলক নিবন্ধন ব্যবস্থার আওতায় আনার প্রক্রিয়া চলছে।

আজ বুধবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য সাবিরা সুলতানার প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে মন্ত্রীদের প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

আড়াই লাখ পদ শূন্য

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ২ লাখ ৫৩ হাজার ৯৪৫টি শূন্য পদ রয়েছে বলে সংসদকে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

সিরাজগঞ্জ-৪ আসনের মো. রফিকুল ইসলামের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকের শূন্য পদের সংখ্যা ৩ হাজার ৪৮টি। বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকের শূন্য পদের সংখ্যা ৮৫ হাজার ৩৩৩টি। কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকের শূন্য পদ ১৪ হাজার ৬৯৭টি। মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকের শূন্য পদের সংখ্যা এক লাখ ১ হাজার ৮৭৩টি।

ফরিদপুর-১ আসনের মো. ইলিয়াস মোল্লার প্রশ্নের জবাবে আ ন ম এহছানুল হক মিলন জানান, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের ১০ হাজার ২৪৭টি ও প্রধান শিক্ষকের ৩৮ হাজার ৭৪৭টি শূন্য পদ রয়েছে।

কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জালাল উদ্দিনের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, দেশের শিক্ষাব্যবস্থায় শিক্ষার সুযোগের ক্ষেত্রে শহর ও গ্রামের শিক্ষার্থীদের মধ্যে সুযোগ-সুবিধার কিছুটা অসমতা এখনো বিদ্যমান রয়েছে। শহরের তুলনায় গ্রামীণ অঞ্চলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ভৌত অবকাঠামো, দক্ষ ও বিষয়ভিত্তিক শিক্ষকের পর্যাপ্ততা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার কিছুটা সীমাবদ্ধতা রয়েছে।

গ্রামের শিক্ষাব্যবস্থার উন্নয়ন ও বৈষম্য নিরসনে সরকার নানামুখী ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানা শিক্ষামন্ত্রী। মো. ইলিয়াস মোল্লার অপর এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে ৭৫ হাজার ৭৩৮টি শিক্ষকের শূন্য পদের চাহিদা পাওয়া গেছে। সংশ্লিষ্ট বিধিমালা ও পরিপত্র সংশোধনের মাধ্যমে শিগগিরই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধানের ১১ হাজার ১৫১টি পদ পূরণের কার্যক্রম চলমান রয়েছে ।

সংরক্ষিত আসনের শামছুন্নাহারের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, আদালতে রিট পিটিশন নিষ্পত্তি হওয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদোন্নতিযোগ্য শূন্য পদ পূরণে কার্যক্রম শুরু হয়েছে। এ ছাড়া সরাসরি নিয়োগযোগ্য শূন্য পদ পূরণে পিএসসিতে চাহিদাপত্র দেওয়া হয়েছে। সহকারী শিক্ষকের শূন্য পদের তথ্য সংগ্রহ করা হয়েছে। শূন্য পদ পূরণের জন্য নিয়োগপ্রক্রিয়া শুরু হবে।

যশোর-১ আসনের মুহাম্মদ আজীজুর রহমানের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, দেশে ৮ হাজার ২২৯টি এমপিওভুক্ত মাদ্রাসায় সংযুক্ত ইবতেদায়িতে প্রায় ১৫ হাজার শিক্ষার্থী পড়াশোনা করে। এ ছাড়া অনুদানভুক্ত ও অনুদানবিহীন ৭ হাজার ৭৭টি ইবতেদায়িতে প্রায় ১০ লাখ শিক্ষার্থী পড়াশোনা করে।

ক্যাডেট কলেজে শিক্ষার্থীপ্রতি মাসিক খরচ ৪৪৫০০ টাকা

সংরক্ষিত আসনের নিলোফার চৌধুরীর প্রশ্নের জবাবে আ ন ম এহছানুল হক মিলন বলেন, দেশের ক্যাডেট কলেজগুলোতে অধ্যয়নরত প্রত্যেক শিক্ষার্থীর পেছনে সরকারের বার্ষিক মাথাপিছু ব্যয় ৫ লাখ ৩৪ হাজার ৪৩ টাকা। ক্যাডেট কলেজগুলো সম্পূর্ণভাবে সরকার নিয়ন্ত্রিত এবং আবাসিক হওয়ায় এখানে খাওয়াদাওয়া, আবাসন, উন্নত শিক্ষা, খেলাধুলা এবং অন্যান্য সহপাঠ্যক্রমিক কার্যক্রমের পেছনে সরকারের এই উল্লেখযোগ্য পরিমাণ বাজেট বরাদ্দ থাকে।

মন্ত্রীর তথ্য অনুযায়ী ক্যাডেট কলেজে শিক্ষার্থীপ্রতি সরকারের মাসিক খরচ ৪৪ হাজার ৫০৪ টাকা।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

৭০% ইংলিশ মিডিয়াম স্কুলের যথাযথ অনুমোদন নেই: সংসদে শিক্ষামন্ত্রীর তথ্য

৭০% ইংলিশ মিডিয়াম স্কুলের যথাযথ অনুমোদন নেই: সংসদে শিক্ষামন্ত্রীর তথ্য

Update Time : 11:10:52 pm, Thursday, 19 November 2026