2:46 am, Saturday, 21 November 2026

আকভানের প্রভাবে বৃষ্টি: সবজি ও ধান নিয়ে বিপাকে কৃষক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে উপকূলসহ বিভিন্ন স্থানে বৃষ্টি অব্যাহত রয়েছে। টানা বৃষ্টিতে বেড়েছে মানুষের ভোগান্তি। জমিতে পানি জমায় সবজি ও ধান নিয়ে বিপাকে অনেক কৃষক। এছাড়া কাজ বন্ধ থাকায় খেটে খাওয়া অনেক মানুষের রোজগার বন্ধ রয়েছে।  আগামী রোববার পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে আবহওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে উপকূলীয় জেলা পটুয়াখালীতে থেমে থেমে বৃষ্টি। সাগর উত্তাল থাকায় মাছ ধরার ট্রলার চলছে উপকুলের কাছাকাছি। এছাড়া বন্দরে সতর্কতা জারি রয়েছে।

ঝালকাঠিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকায় বিপাকে খেটে খাওয়া মানুষ। বৃষ্টির কারণে স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হওয়ায় কমেছে রোজগার। এদিকে, সবজি ও আধাপাকা ধান নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা।

থেমে থেমে বৃষ্টিতেও মাগুরার মঘীর মাঠসহ বিভিন্ন এলাকায় ফসলি জমিতে পানি জমেছে। এতে ব্যাহত হচ্ছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। 

যশোরেও বৃহস্পতিবার থেকে চলছে বৃষ্টি। বিরূপ আবহাওয়ায় জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না মানুষ। 

বৃহস্পতিবার থেকে বৃষ্টি হচ্ছে লক্ষ্মীপুর, চাঁদপুরসহ বিভিন্ন জেলায়। ​বৈরী আবহাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়াসহ বিভিন্ন নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল করছে ধীর গতিতে। অন্যান্য সময়ের তুলনায় লঞ্চঘাটে কমেছে যাত্রীও। 

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী

আকভানের প্রভাবে বৃষ্টি: সবজি ও ধান নিয়ে বিপাকে কৃষক

Update Time : 04:55:46 pm, Friday, 20 November 2026