2:46 am, Saturday, 21 November 2026

মুক্তিপণ দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পেয়েছেন, দাবি বিএনপি নেতার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঢাকা থেকে ব্যক্তিগত গাড়ি নিয়ে বাগেরহাট ফেরার পথে গোপালগঞ্জে অপহৃত হন বলে দাবি করেছেন বিএনপি নেতা মনিরুল হক ফরাজী। তাঁর ভাষ্য, পরে বিকাশে দেড় লাখ টাকা দিয়ে ছাড়া পেয়েছেন তিনি। ছাড়া পেয়ে গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে তিনি ঢাকার মোহাম্মদপুরে নিজের বাসায় ফেরেন।

মনিরুল হক বাগেরহাট জেলা বিএনপির সদস্য ও ব্যবসায়ী। চিকিৎসা নিয়ে বর্তমানে তিনি বাসায় আছেন। এ ঘটনায় আজ শুক্রবার বিকেল পর্যন্ত তিনি পুলিশের কাছে কোনো অভিযোগ দেননি।

মনিরুল হক কীভাবে অপহৃত হয়েছিলেন এবং কীভাবে মুক্তি পান তা শুক্রবার বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে জানান।

বাগেরহাট বিএনপির এই নেতা বলেন, গতকাল বৃহস্পতিবার ভোরে খুলনা-মাওয়া মহাসড়কের গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় তিনি অপহৃত হন। এ সময় তাঁর সঙ্গে থাকা জেলা বিএনপির কমিটিতে পদপ্রত্যাশী শেখ মঈন উদ্দিন আহমেদ ও গাড়িচালক হাসানকে মারধরের পর ছেড়ে দেওয়া হয়।

মঈন উদ্দিন তখন সাংবাদিকদের বলেছিলেন, তাঁরা একটি ব্যক্তিগত গাড়িতে ঢাকা থেকে বাগেরহাটে ফিরছিলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকেরা গোপালগঞ্জের মহাসড়কে গাছ ফেলে অবরোধ করে রেখেছিলেন। বাধা পেরিয়ে ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে অস্ত্রধারী একটি দল তাঁদের গাড়ির গতি রোধ করে। একপর্যায়ে হামলাকারীরা গাড়ি ভাঙচুর করে এবং তাঁদের কাছে থাকা টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়। পরে মুঠোফোন ও মানিব্যাগ তল্লাশি করে তাঁদের মারধর করা হয়।

মঈন উদ্দিনের ভাষ্য, একপর্যায়ে তাঁকে ও গাড়িচালক হাসানকে ছেড়ে দেওয়া হলেও মনিরুল হককে আটকে রাখেন হামলাকারীরা। মনিরুলের মুঠোফোনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবিসহ দলীয় কার্যক্রমের ছবি দেখতে পেয়ে হামলাকারীরা তাঁকে লক্ষ্য করে ‘বিএনপি, বিএনপি’ বলে চিৎকার করতে থাকেন। পরে তাঁকে ধরে নিয়ে যান। প্রাণ বাঁচাতে তিনি ও হাসান গাড়ি ফেলেই সেখান থেকে চলে আসেন।

ঘটনার বর্ণনা দিয়ে মনিরুল হক প্রথম আলোকে বলেন, ‘বুধবার দিবাগত রাত একটার দিকে ঢাকা থেকে বাগেরহাটের উদ্দেশে রওনা দিই। ভোরে গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় আসতেই হঠাৎ আমাদের গাড়ি লক্ষ্য করে আন্দোলনকারীরা টর্চলাইটের আলো ফেলছিল। সামনে এসে দেখি, রাস্তার ওপর গাছ ফেলে সড়ক অবরোধ করে রেখেছে। কিছু লোক ওই গাছ সরিয়ে ফেললে আমাদের গাড়ি দ্রুত টেনে সামনে যাওয়ার চেষ্টা করি।’

বাগেরহাট বিএনপির এই নেতা বলেন, ‘তখন লাঠিসোঁটা হাতে একদল লোক গাড়ি আটকে আমাদের ঘিরে ফেলে। আমি গাড়ি থেকে নামলে তারা আমাকে এলোপাতাড়ি মারধর শুরু করে। তাদের আঘাতে আমার নাক ও মুখ দিয়ে রক্ত ঝরছিল।’ তাঁর ভাষ্য, এ সময় হামলাকারীরা তাঁর কাছে থাকা ৬৭ হাজার টাকা, বিভিন্ন ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড, প্লাটিনামের একটি আংটি, গলার হার ও একটি আইফোন ছিনিয়ে নেন।

ভোর থেকে সকাল পর্যন্ত হাঁটানো হয়

হামলাকারীরা তাঁদের সঙ্গে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় তাঁকে পায়ে হাঁটিয়ে ঘোরাতে থাকেন বলে জানান মনিরুল হক। তাঁর ভাষ্য, ভোররাত থেকে সকাল পর্যন্ত এভাবে হেঁটেছেন। একপর্যায়ে ছেড়ে দেওয়ার জন্য আরও টাকা দাবি করেন। তিনি বলেন, ‘আমি তখন তাঁদের বিকাশের মাধ্যমে দেড় লাখ টাকা এনে দিলে তাঁরা আমাকে ছেড়ে দেন। সব মিলিয়ে তাঁরা আমার কাছ থেকে ২ লাখ ১৭ হাজার টাকা ও মালামাল ছিনিয়ে নিয়ে গেছেন।’

মুক্তি পাওয়ার পর ভাড়া করা মোটরসাইকেল ও বিভিন্ন পরিবহনে ভেঙে ভেঙে বৃহস্পতিবার রাত নয়টার দিকে ঢাকার মোহাম্মদপুরের বাসায় ফেরেন বলে জানান মনিরুল হক।

হামলাকারীদের বিষয়ে বাগেরহাট বিএনপির এই নেতা বলেন, ‘তাঁরা (হামলাকারীরা) প্রথমে ১৫-২০ জন থাকলেও শেষ পর্যন্ত ছিলেন চারজন। এঁদের কাউকে আমি ব্যক্তিগতভাবে চিনি না। আমি ঢাকায় চিকিৎসা নিয়েছি। সারা শরীরে প্রচণ্ড ব্যথা। আমি এ বিষয়টি এখনো আইনশৃঙ্খলা বাহিনীকে জানাইনি।’

বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, বাগেরহাট জেলা বিএনপির সদস্য মনিরুল হক গোপালগঞ্জে অপহরণের শিকার হয়েছেন শুনে তাঁরা গোপালগঞ্জ পুলিশের সঙ্গে যোগাযোগ শুরু করেন। বৃহস্পতিবার রাতে ওই নেতা ফিরেছেন। তিনি চিকিৎসা নিয়েছেন। সুস্থ হওয়ার পর তাঁর কাছ থেকে বিষয়টি শুনে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী

মুক্তিপণ দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পেয়েছেন, দাবি বিএনপি নেতার

Update Time : 11:35:19 pm, Friday, 20 November 2026