8:22 pm, Thursday, 26 November 2026

পাঠকের আস্থায় গড়া রূপালী বাংলাদেশের দুই বছরের গল্প

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথারিয়া ৫৬ হাজার বর্গমাইলের দেশে দুর্বার গতিতে ছুটে চলা একটি নাম ‘রূপালী বাংলাদেশ’। টানা দুই বছরের পথচলা শেষে পাঠকের ভালোবাসায় তৃতীয় বর্ষে পদার্পণ করেছে সংবাদমাধ্যমটি। ‘মুক্তচিন্তার দুরন্ত প্রকাশ’ স্লোগান ধারণ করে এরই মধ্যে জায়গা করে নিয়েছে পাঠকের অন্তরে।

ভাইয়া ব্রডকাস্টের হাত ধরে ২০২৪ সালের ২৬ নভেম্বর যাত্রা শুরু করে দৈনিক রূপালী বাংলাদেশ। দক্ষ নেতৃত্ব ও একঝাঁক উদ্যমী সাংবাদিকের অক্লান্ত পরিশ্রমে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার নতুন অঙ্গীকার নিয়ে শুরু হয় এই পথচলা। জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গন থেকে শুরু করে রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন, তথ্যপ্রযুক্তি কিংবা বাংলার প্রত্যন্ত মফস্বলের না-বলা কথা সবকিছুই সমান গুরুত্ব ও গভীর বিশ্লেষণের মাধ্যমে তুলে ধরছে রূপালী বাংলাদেশ।

রোদ-ঝড়-বৃষ্টি কিংবা আন্দোলন কোনো কিছুতেই থেমে থাকে না সংবাদকর্মীদের কর্মযজ্ঞ। বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সত্য সংবাদ প্রকাশে আপসহীন থাকার সেই অঙ্গীকার নিয়ে এগিয়ে চলেছে প্রতিষ্ঠানটি। প্রতিকূল পরিস্থিতিতেও দায়িত্ব পালনের সেই অভিজ্ঞতা ও প্রত্যয়ের কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

তবে শুধু মুদ্রিত পত্রিকাই নয়, সমানতালে এগিয়ে চলছে রূপালী বাংলাদেশ ডিজিটাল। অনলাইন ও মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মে তরুণ ও উদ্যমী নেতৃত্বের মাধ্যমে দর্শক ও পাঠকদের আস্থা অর্জন করেছে প্রতিষ্ঠানটি। ইউটিউব ও ফেসবুকেও লাখো মানুষের ভরসার নাম হয়ে উঠেছে রূপালী বাংলাদেশ ডিজিটাল।

রূপালী বাংলাদেশ স্বপ্ন দেখে এমন এক বাংলাদেশের, যেখানে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য মানুষকে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। স্বচ্ছতা ও জবাবদিহির সংস্কৃতি গড়ে তোলার মাধ্যমে অধিকতর সচেতন, মানবিক ও সক্রিয় সমাজ নির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

দৈনিক রূপালী বাংলাদেশের সম্পাদক ও প্রকাশক মো. সায়েম ফারুকী বলেন, “আমরা দুই বছর পূর্ণ করে তৃতীয় বর্ষে পদার্পণ করেছি। এই পথচলা আমাদের জন্য আনন্দ, গৌরব ও আত্মবিশ্বাসের। যাত্রার শুরু থেকেই আমরা বস্তুনিষ্ঠ, নির্ভীক ও জনকল্যাণমুখী সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে কাজ করে আসছি। নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করেও সেই আদর্শ থেকে বিচ্যুত হইনি। অল্প সময়ে পাঠকদের যে ভালোবাসা, আস্থা ও গ্রহণযোগ্যতা পেয়েছি, তা আমাদের সবচেয়ে বড় অর্জন। আমরা মনে করি, এই অর্জন শুধু রূপালী বাংলাদেশের নয়, বরং আমাদের সঙ্গে যুক্ত প্রতিটি সাংবাদিক, পাঠক, লেখক, শুভানুধ্যায়ী ও সংবাদপত্র সরবরাহকারীর সম্মিলিত প্রচেষ্টার ফসল।”

তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, সাংবাদিকতা কেবল প্রতিদিনের ঘটনা ও তথ্য পাঠকের সামনে তুলে ধরার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং সমাজ ও রাষ্ট্রের প্রতি এর একটি গুরুত্বপূর্ণ দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতা থেকেই রূপালী বাংলাদেশ সব সময় সত্য ও ন্যায়ের পক্ষে এবং অন্যায়, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে চায়। ক্ষমতার অপব্যবহার কিংবা যেকোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে আমাদের সাংবাদিকতা সোচ্চার থাকবে। একই সঙ্গে দেশের ইতিবাচক অর্জন, উন্নয়ন, সম্ভাবনা, সংস্কৃতি এবং সাধারণ মানুষের জীবনসংগ্রামের গল্পও গুরুত্বের সঙ্গে তুলে ধরতে চাই। আমাদের কাছে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সত্যনিষ্ঠা, নিরপেক্ষতা ও পাঠকের বিশ্বাস।”

পাঠকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সায়েম ফারুকী বলেন, “একটি সংবাদমাধ্যমের প্রকৃত শক্তি তার পাঠক। পাঠকের ভালোবাসা, আস্থা ও সমর্থন ছাড়া কোনো সংবাদপত্র দীর্ঘ পথ পাড়ি দিতে পারে না। গত দুই বছরে পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ী এবং সংবাদপত্র সরবরাহকারী হকার ভাইয়েরা যেভাবে রূপালী বাংলাদেশের পাশে থেকেছেন, তা আমাদের প্রতিনিয়ত অনুপ্রাণিত করেছে। তাঁদের এই সহযোগিতা ও আন্তরিকতার জন্য আমরা কৃতজ্ঞ। একই সঙ্গে আমাদের প্রত্যাশা, পাঠকরা ভবিষ্যতেও গঠনমূলক পরামর্শ দিয়ে আমাদের ভুল-ত্রুটি সংশোধনের সুযোগ করে দেবেন। পাঠকের আস্থা ধরে রাখাই আমাদের সবচেয়ে বড় দায়িত্ব।”

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সভাপতি কায়েস আহমেদ সেলিম বলেন, “দুই বছর পেরিয়ে তৃতীয় বর্ষে পদার্পণ করেছে দৈনিক রূপালী বাংলাদেশ। একটি সংবাদমাধ্যমের জন্য অল্প সময়ে পাঠকদের আস্থা ও ভালোবাসা অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি মনে করি, রূপালী বাংলাদেশ তার যাত্রার শুরু থেকেই পেশাদার সাংবাদিকতা ও সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকদের কাছে নিজস্ব অবস্থান তৈরি করার চেষ্টা করছে। এই অগ্রযাত্রা নিঃসন্দেহে প্রশংসনীয়। আমি আশা করি, আগামী দিনগুলোতেও পত্রিকাটি তার দায়িত্বশীল ভূমিকা অব্যাহত রাখবে এবং সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের গণমাধ্যম অঙ্গনে আরও গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করবে।”

দ্বিতীয় বর্ষপূর্তির এই মাহেন্দ্রক্ষণে প্রধান কার্যালয়সহ দেশব্যাপী ব্যুরো অফিসগুলোতেও কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে দিনটি। আগামীর পথচলায় পাঠক, দর্শক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসাই হোক রূপালী বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

৬০ টাকার সাবান ৮৯ টাকা, ২০০ টাকার ফিনাইলের দাম দেখানো হয়েছে ৩৯৯ টাকা

পাঠকের আস্থায় গড়া রূপালী বাংলাদেশের দুই বছরের গল্প

Update Time : 05:45:41 pm, Thursday, 26 November 2026