8:40 am, Friday, 27 November 2026

জুমার বয়ানকে অর্থবহ করতে ইমামের ৫ করণীয়

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জুমার নামাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হলো নামাজপূর্ব খুতবা, যা দেওয়া ও শোনা উভয়ই ওয়াজিব। হাদিসে এসেছে, ‘ইমাম যখন খুতবা দেওয়ার জন্য বের হন, তখন ফেরেশতারা জিকির শোনার জন্য হাজির হন।’ (সহিহ বুখারি, হাদিস: ৯২৯)

আরব দেশগুলোতে শুধু আরবি ভাষায় খুতবা পড়া হলেও অনারব দেশগুলোতে আরবি খুতবার আগে ইমামরা মাতৃভাষায় বয়ান করে থাকেন।

আবু হোরাইরা (রা.) জুমার দিন খুতবার আগে জুতা খুলে মিম্বরের পাশে দাঁড়াতেন এবং আগত মুসল্লিদের নবীজির বিভিন্ন বাণী শোনাতেন।’ (হাকিম নিশাপুরি, আল-মুসতাদরাক আলাস সহিহাইন, ১/১৯০, দারুল কুতুবিল ইলমিয়্যাহ, বৈরুত, ১৯৯০)

মসজিদের মিম্বর থেকে এই মহান দায়িত্ব পালন করেন ইমাম-খতিবরা। জুমার বয়ানকে অর্থবহ করতে এবং একটি আদর্শ সমাজ বিনির্মাণে ইমামের বেশ কিছু গুরুত্বপূর্ণ করণীয় রয়েছে:

১. জীবনঘনিষ্ঠ আলোচনা

ইমামকে প্রচলিত ও গতানুগতিক আলোচনার গণ্ডিতে আবদ্ধ থাকলে চলবে না। মহানবী (সা.) যেভাবে মসজিদভিত্তিক শিক্ষার মাধ্যমে সমাজ সংস্কার করেছিলেন, সেই আদর্শ অনুসরণ করতে হবে।

কোরআন-হাদিসের মৌলিক বিধান, পরকালীন বাস্তবতা ও ইসলামের ইতিহাস-ঐতিহ্যের পাশাপাশি সমাজে প্রচলিত সুদ, ঘুষ, দুর্নীতি, যৌতুক, মাদকাসক্তি, নারী নির্যাতন, কুসংস্কার, যুবসমাজের অধঃপতন এবং জাতীয় ও আন্তর্জাতিক সমকালীন প্রসঙ্গে ইসলামের দিকনির্দেশনা তুলে ধরতে হবে। 

প্রতি সপ্তাহে সময়ের চাহিদামাফিক নতুন নতুন বিষয়ে আলোচনা করলে সমাজের অসংগতিগুলো মানুষের সামনে স্পষ্ট হবে।

২. বিষয়ভিত্তিক গভীর পাঠ

জুমার বয়ানের আগে একটি নির্দিষ্ট বিষয় নির্বাচন করে গভীর অধ্যয়ন করা ইমানের অন্যতম দায়িত্ব। আলোচনা হতে হবে তথ্যবহুল, ঐতিহাসিক, বাস্তবসম্মত ও সর্বজনীন।

কোরআন ও সহিহ হাদিসের আলোকে আলোচনা না করে সুর করে আজগুবি, মিথ্যা ও বানোয়াট কিচ্ছা-কাহিনি বলে বাহবা বা ‘মারহাবা’ কুড়ানো মিম্বরের মর্যাদা ও সময়ের অপচয় ছাড়া কিছুই নয়।

শুধু বক্তব্য দেওয়াই নয়, এর উপস্থাপনা হতে হবে নান্দনিক, সৌহার্দ্যপূর্ণ ও উদার দৃষ্টিভঙ্গিসম্পন্ন। মুসল্লিদের মনস্তত্ত্ব বুঝে গঠনমূলক আলোচনা করলে তা মানুষের হৃদয়ে গভীরভাবে রেখাপাত করে।

৩. বানোয়াট কিচ্ছা-কাহিনি বর্জন

এ ধরনের ভিত্তিহীন কথায় সমাজের শিক্ষিত ও বিবেকবান মানুষেরা মিম্বরের প্রতি আস্থা হারিয়ে ফেলেন। ফলে আলেম-ওলামা ও ইমামদের প্রতি অনাস্থা তৈরি হয়।

তাই ইমামকে অবশ্যই বিশুদ্ধ সূত্রের ওপর নির্ভর করতে হবে।

৪. সময়ের প্রতি যত্নশীল হওয়া

বয়ানের সময় নির্ধারণ ও ব্যবস্থাপনায় ইমামকে সচেতন হতে হবে। মুসল্লিদের সঙ্গে পরামর্শ করে প্রথম আজানের পর বয়ান শুরু করা এবং আরবি খুতবার অন্তত ১০ মিনিট আগে বয়ান শেষ করা উত্তম।

এতে মুসল্লিরা নীরবে বয়ান শোনার পর খুতবার আগে সুন্নত নামাজ আদায়ের পর্যাপ্ত সুযোগ পাবেন। এরপর দ্বিতীয় আজানের পর আরবিতে দুটি সংক্ষিপ্ত খুতবা দিয়ে নামাজ পড়াবেন। (ফাতাওয়া মাহমুদিয়া, ১২/৩৮৬–৩৯২, জামিয়া ফারুকিয়া, করাচি)

৫. ইখলাস, আমল ও ধর্মীয় চেতনা ধারণ

একটি বয়ান তখনই মানুষের আত্মিক ও চারিত্রিক পরিবর্তন ঘটাতে পারে, যখন বক্তার নিজের মধ্যে তাওহিদের চেতনা, সত্যপ্রীতি, দুনিয়াবিমুখতা ও আল্লাহর প্রতি একাগ্রতা থাকে। 

পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘ওই ব্যক্তির চেয়ে আর কার কথা উত্তম হতে পারে—যে মানুষকে আল্লাহর পথে আহ্বান করে এবং নিজেও সৎকাজ করে আর বলে, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত।’ (সুরা হা-মিম সাজদাহ, আয়াত: ৩৩)

ইমামকে তাই শুধু ইলমদার হলেই চলবে না, তাঁকে হতে হবে আমলদার ও সহিহ আকিদার অনুসারী।

মসজিদ পরিচালনা কমিটির দায়িত্ব

ইমামরা যাতে স্বাধীনভাবে ও নিষ্ঠার সঙ্গে তাঁদের দায়িত্ব পালন করতে পারেন, সে জন্য মসজিদ পরিচালনা কমিটিরও বড় ভূমিকা রয়েছে।

অনেক ক্ষেত্রে অর্থনৈতিক দুর্বলতার কারণে ইমামদের ওপর অন্যায্য চাপ সৃষ্টি করা হয় বা সত্য কথা বলতে বাধা দেওয়া হয়, যা অত্যন্ত নিন্দনীয় ও পাপের কাজ। ধর্মীয় সম্প্রীতি রক্ষা, মাদক ও অপরাধবিরোধী জনমত গঠন এবং সমাজের নৈতিক উন্নয়নে ইমাম-ইমামদের ভূমিকা অনস্বীকার্য।

তাই পরিচালনা কমিটির উচিত ইমামদের প্রতি আন্তরিক আচরণ করা, তাঁদের অর্থনৈতিক নিরাপত্তা ও প্রাপ্য সম্মান নিশ্চিত করা এবং সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলার পরিবেশ তৈরি করে দেওয়া।

যোগ্য ও সচেতন ইমামের দিকনির্দেশনামূলক জুমার বয়ান এবং পরিচালনা কমিটির আন্তরিক সহযোগিতাই পারে মসজিদকে আবারও আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনের প্রাণকেন্দ্রে পরিণত করতে।

  • আল আমীন আজহার: শিক্ষক, জামিয়া কুরআনিয়া দারুল উলুম চরকমলাপুর মাদ্রাসা, ফরিদপুর

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

জুমার বয়ানকে অর্থবহ করতে ইমামের ৫ করণীয়

Update Time : 08:25:57 am, Friday, 27 November 2026