2:49 pm, Thursday, 11 June 2026

ইরাক-কাতারের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বিশ্বের চার দেশে মার্কিন ঘাঁটিগুলোতে একযোগে সফলভাবে হামলা চালিয়েছে ইরান।

ইরাক, কাতারসহ আরো দু’দেশের মার্কিন সামরিক ঘাঁটিগুলো গুড়িতে দিতেই  ইরানের হামলা। খবর আল-জাজিরার।

কাতারের রাজধানী দোহার আকাশে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আল-উদেইদ ঘাঁটির দিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। একইসঙ্গে ইরাকেও একটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপেরও খবর পাওয়া গেছে।

শনিবার দিনগত রাতে ইরানের তিন পারমাণবিক স্থাপনায় হামলা করে যুক্তরাষ্ট্র। ইরানের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, যুক্তরাষ্ট্র যদি সরাসরি হামলা চালায়, তবে তার জবাব কঠিন হবে।

এখন পর্যন্ত মার্কিন প্রতিরক্ষা বিভাগ কিংবা কাতার সরকার আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে ইরান হামলার কথা স্বীকার করেছে।

আল-উদেইদ ঘাঁটিকে ঘিরে উচ্চ নিরাপত্তা সতর্কতা ইতিমধ্যেই আরোপ করা হয়েছিল।

এটি মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও গভীর এবং যুক্তরাষ্ট্রকে সরাসরি ইরান-ইসরাইল সংঘাতে জড়ানোর ইঙ্গিত দিতে পারে।

Write Your Comment

About Author Information

Nagorik Sangram নাগরিক সংগ্রাম

Nagorik Sangram | নাগরিক সংগ্রাম
Popular Post

পুশ ইন-সীমান্ত হত্যা নিয়ে উদ্বিগ্ন ১১ দলীয় ঐক্য, আজ বিকালে কর্মসূচি

ইরাক-কাতারের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা

Update Time : 11:13:55 pm, Monday, 23 June 2025