9:56 am, Saturday, 22 August 2026

মন্ত্রিসভায় নতুন চার সদস্যের অন্তর্ভুক্তি, রাতে বঙ্গভবনে শপথের সম্ভাবনা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নতুন করে মন্ত্রিসভায় আরও চারজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী যুক্ত হচ্ছেন। শুক্রবার (২১ আগস্ট) রাতে বঙ্গভবনে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে পারে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে। নতুন সদস্যদের শপথের বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, তাকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

যেহেতু প্রস্তুত থাকতে বলা হয়েছে তাই নতুন সদস্যদের শপথ রাতে হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন চার মন্ত্রী হলেন―বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এমপি, জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, মন্ত্রিসভায় আরও রদবদল হতে পারে। এর অংশ হিসেবে বিমান মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। এদিকে, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য সরকারি যানবাহন অধিদপ্তরের (পরিবহন পুল) পক্ষ থেকেও প্রস্তুতি নেওয়া হয়েছে।

অধিদপ্তরের পরিবহন কমিশনার (অতিরিক্ত সচিব) রাজা মুহম্মদ আব্দুল হাই বলেন, আমরা গাড়ি নিয়ে প্রস্তুত আছি। চূড়ান্ত নির্দেশনা পেলে গাড়ি পাঠানো হবে। এখনো কোনো নির্দেশনা পাইনি। তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ছয়টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, রাতে মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিতে পারেন।

সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়া হয়েছে। বঙ্গভবনে মূলত মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর। মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠিত হতে পারে। নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

রাজধানীতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ‘মমতা আলোয় শিশু ফাউন্ডেশন’-এর সহায়তা

মন্ত্রিসভায় নতুন চার সদস্যের অন্তর্ভুক্তি, রাতে বঙ্গভবনে শপথের সম্ভাবনা

Update Time : 03:36:21 pm, Friday, 21 August 2026