2:33 pm, Saturday, 22 August 2026

রাষ্ট্রপতির শপথ গ্রহণ: বঙ্গভবন এলাকায় ডিএমপির বিশেষ ট্রাফিক নির্দেশনা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের যানবাহন চলাচল স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখতে বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বঙ্গভবন ও এর আশপাশের এলাকায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই ৬ ঘণ্টায় মতিঝিল শাপলা চত্বরের অ্যালিকো গ্যাপ হতে দিলকুশা বাণিজ্যিক এলাকা ও রাজউক ক্রসিং পর্যন্ত সকল প্রকার যানবাহনের প্রবেশ বন্ধ থাকবে। এছাড়া শাপলা চত্বর ও দৈনিক বাংলা হতে রাজউক-গুলিস্তানগামী সকল বাস দৈনিক বাংলা–ইউবিএল–প্রেসক্লাব হয়ে চলাচল করতে পারবে।

দৈনিক বাংলা হতে রাজউক অভিমুখে কোনো বাণিজ্যিক যানবাহন চলতে পারবে না।

হানিফ ফ্লাইওভার দিয়ে আসা যানবাহন জিরো পয়েন্টে ইউটার্ন না করে বামে ফুলবাড়িয়া অথবা ডানে ইউবিএল ক্রসিং হয়ে দৈনিক বাংলা–শাপলা চত্বর অথবা জিরো পয়েন্ট–ইউবিএল ক্রসিং–নাইটিঙ্গেল–ফকিরাপুল ক্রসিং–ইত্তেফাক হয়ে চলাচল করবে।

সুবিধাজনক বিকল্প রাস্তায় চলাচলের জন্য গাড়িচালকদের অনুরোধ করেছে ডিএমপি।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

১৮ উইকেটের দিনে আশা বাঁচিয়ে প্রথম দিন শেষ করল বাংলাদেশ

রাষ্ট্রপতির শপথ গ্রহণ: বঙ্গভবন এলাকায় ডিএমপির বিশেষ ট্রাফিক নির্দেশনা

Update Time : 10:24:33 pm, Friday, 21 August 2026