1:28 pm, Friday, 6 November 2026

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের শুভেচ্ছা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।

শুক্রবার এক অভিনন্দন বার্তায় বাউবি উপাচার্য বলেন, রাষ্ট্রপতি ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন প্রাজ্ঞ, সজ্জন ও দূরদর্শী রাজনীতিবিদ। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দেশের মানুষের আস্থা ও শ্রদ্ধা অর্জন করেছেন। তাঁর বর্ণাঢ্য শিক্ষকতা জীবন, দীর্ঘ সংগ্রাম, ত্যাগ, সততা ও দেশপ্রেম বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবসময় অনুকরণীয় হয়ে থাকবে।

উপাচার্য বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে রাষ্ট্রের সর্বোচ্চ পদে আসীন করার যে সিদ্ধান্ত নিয়েছেন, তা তাঁর দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও দেশসেবার প্রতি যথাযথ মূল্যায়ন। অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান আরও বলেন, একজন শিক্ষক ও বর্ষীয়ান রাজনীতিবিদ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিবার আনন্দিত।

তাঁর প্রজ্ঞা, অভিজ্ঞতা ও দেশপ্রেমের সমন্বয়ে রাষ্ট্রের সর্বোচ্চ পদে থেকে তিনি দেশকে আরও সমৃদ্ধ, উন্নত ও মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উপাচার্য ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান আরও আশাবাদ ব্যক্ত করেন, রাষ্ট্রপতির নেতৃত্বে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণার প্রসার এবং উদ্ভাবনী জ্ঞান সৃষ্টির ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

সবশেষে বাউবি উপাচার্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল কর্মময় জীবন কামনা করেন।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

দেশের বাজারে কমল স্বর্ণের দাম

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের শুভেচ্ছা

Update Time : 04:19:28 pm, Saturday, 22 August 2026