1:32 pm, Friday, 6 November 2026

লাকসাম পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় মজির আহমদ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কুমিল্লার লাকসাম পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে তৃণমূলের নেতা-কর্মীদের পছন্দের তালিকায় রয়েছেন ভাইয়া গ্রুপের পরিচালক ও লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহমদ। স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে।

স্থানীয়দের মতে, লাকসাম পৌরসভা একটি প্রথম শ্রেণির পৌরসভা। তৎকালীন বিএনপি সরকারের আমলে আলহাজ্ব মজির আহমদের উদ্যোগ ও ভূমিকার মাধ্যমে লাকসাম পৌরসভা প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে স্বীকৃতি লাভ করে। দীর্ঘদিন ধরে তিনি লাকসামের মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। এ কারণে স্থানীয়ভাবে তিনি ‘গরিবের বন্ধু’ হিসেবেও পরিচিত।

স্থানীয়দের ভাষ্য, রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি ব্যবসা ও কর্মসংস্থান সৃষ্টিতেও মজির আহমদের ভূমিকা রয়েছে। তার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে লাকসাম জেনারেল হাসপাতাল, লাকসাম অটোমেটিক রাইস ব্র্যান মিল, এমআর ব্রিক ফিল্ড ও সোহাগ মৎস্য খামারসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে স্থানীয়ভাবে অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে বলে জানান তারা।

স্থানীয় নেতা-কর্মীরা বলেন, দল-মত নির্বিশেষে লাকসামের মানুষের সঙ্গে মজির আহমদের দীর্ঘদিনের সামাজিক ও ব্যক্তিগত যোগাযোগ রয়েছে। তৃণমূল নেতা-কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও তার গ্রহণযোগ্যতা রয়েছে। তাদের দাবি, আসন্ন লাকসাম পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হিসেবে আলহাজ্ব মজির আহমদকে জনপ্রিয় ও গ্রহণযোগ্য প্রার্থীদের একজন হিসেবে বিবেচনা করছেন স্থানীয়রা।

তবে শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্ত ও নির্বাচনি পরিস্থিতির ওপরই প্রার্থিতার বিষয়টি নির্ভর করবে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

দেশের বাজারে কমল স্বর্ণের দাম

লাকসাম পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় মজির আহমদ

Update Time : 05:30:54 pm, Saturday, 22 August 2026