1:39 pm, Friday, 6 November 2026

পাকুন্দিয়ায় মাইক্রোবাসের চাপায় পান ব্যবসায়ী নিহত, সড়ক অবরোধ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাইক্রোবাসের চাপায় নুরুজ্জামান (৬০) নামে এক পান ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) সকালে ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের উপজেলার বাহাদিয়া পাঁচপীরের মাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুজ্জামান উপজেলার বাহাদিয়া বাজারের পান ব্যবসায়ী ছিলেন। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাহাদিয়া এলাকায় নুরুজ্জামানের বাড়ির সামনের সড়কে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার খবর পেয়ে নুরুজ্জামান ঘটনাস্থলে গিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে তা দেখছিলেন। এ সময় পাকুন্দিয়া থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে চাপা দেয়।

এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে নুরুজ্জামানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বিক্ষুব্ধ জনতা দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি ভাঙচুর করে এবং চালককে মারধর করে। খবর পেয়ে টহলরত পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালককে হেফাজতে নেয়।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় স্থানীয়রা সড়ক অবরোধ করলে ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। প্রায় তিন ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুল ইসলাম জানান, দুর্ঘটনার ঘটনায় মাইক্রোবাসের চালককে হেফাজতে নেওয়া হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

দেশের বাজারে কমল স্বর্ণের দাম

পাকুন্দিয়ায় মাইক্রোবাসের চাপায় পান ব্যবসায়ী নিহত, সড়ক অবরোধ

Update Time : 06:25:25 pm, Saturday, 22 August 2026