1:43 pm, Friday, 6 November 2026

বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হলে সীমান্তহত্যা বন্ধ করতে হবে: রাশেদ খান

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হলে সীমান্তহত্যা ও পুশইন বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। শনিবার (২ আগস্ট) দুপুরে ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসক ও নার্সদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রাশেদ খান বলেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো রাখতে হবে। তবে সেই সম্পর্ক হতে হবে পারস্পরিক সম্মান, সমতা ও জাতীয় স্বার্থের ভিত্তিতে। একতরফাভাবে কোনো দেশের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব নয়। তিনি আরও বলেন, সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যা এবং জোরপূর্বক মানুষকে বাংলাদেশে পাঠানোর মতো ঘটনা দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর।

এসব বিষয়ে ভারতকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশ সব প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। শেখ হাসিনার প্রসঙ্গে রাশেদ খান বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কোনো সুযোগ নেই। তিনি ভালো করেই জানেন, দেশে ফিরলে তার বিচার ও শাস্তি নিশ্চিত। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ, ঝিনাইদহের সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান, ড্যাবের কেন্দ্রীয় নেতা ডা. হাসানুজ্জামানসহ গণ্যমান্য ব্যক্তিরা।

সভায় নেতারা বলেন, অতীতে পলায়ন এবং বর্তমান পরিস্থিতির মধ্য দিয়ে দেশের রাজনীতিতে একটি নির্দিষ্ট গোষ্ঠীর পতন ঘটেছে। বাংলাদেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও জনগণের স্বার্থের বিষয়ে কোনো আপস করা হবে না। দল-মত নির্বিশেষে দেশের জনগণ ও গণঅভ্যুত্থানের শক্তির ঐক্যের মাধ্যমেই বাংলাদেশের ভবিষ্যৎ পররাষ্ট্রনীতি ও মর্যাদা রক্ষিত হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

মতবিনিময় সভায় ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

দেশের বাজারে কমল স্বর্ণের দাম

বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হলে সীমান্তহত্যা বন্ধ করতে হবে: রাশেদ খান

Update Time : 06:32:02 pm, Saturday, 22 August 2026