1:44 pm, Friday, 6 November 2026

জাতীয় স্মৃতিসৌধে নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর শ্রদ্ধা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন মন্ত্রিসভায় সদ্য যুক্ত হওয়া চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী। শনিবার (২২ আগস্ট) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তারা।

নতুন দায়িত্বপ্রাপ্ত চার মন্ত্রী হলেন—ড. আবদুল মঈন খান, আন্দালিব রহমান পার্থ, এম রশিদুজ্জামান মিল্লাত ও সাচিং প্রু জেরী। নতুন দুই প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির ও মোহাম্মদ শামীম কায়সার লিংকন। এর আগে শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নতুন দায়িত্বপ্রাপ্ত কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী।

নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ভারতে অবস্থানরত শেখ হাসিনা ও অন্যান্য অভিযুক্ত ব্যক্তিদের বাংলাদেশে ফেরত আনার বিষয়টি দেশের মানুষের প্রত্যাশা। এ বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা করা হবে। তিনি বলেন, ভারত বাংলাদেশের প্রতিবেশী দেশ এবং বাংলাদেশের জাতীয় স্বার্থের ভিত্তিতে দেশটির সঙ্গে ইতিবাচক ও কার্যকর সম্পর্ক বজায় রাখতে চায় সরকার।

তিনি আরও বলেন, এ বিষয়ে কোনো তাড়াহুড়ো নেই। আলাপ-আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় প্রস্তুতি ও সমঝোতার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়টিও আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে। শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, ওই বক্তব্য বাংলাদেশের মানুষের অনুভূতিতে প্রভাব ফেলেছে। তবে সরকার জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বলেন, তিনি যে মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বড় একটি মন্ত্রণালয়। দায়িত্ব পালনে সবার সহযোগিতা এবং দেশবাসীর সমর্থন কামনা করেন তিনি। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত নতুন মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেন, বাংলাদেশের ইতিহাসের একটি ক্রান্তিলগ্নে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের দায়িত্ব নিয়েছেন।

জনগণের ভোটে নির্বাচিত হয়ে তিনি দেশের হাল ধরেছেন। দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচারের পর গণতন্ত্রকে এগিয়ে নেওয়া, দেশের উন্নয়ন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রধানমন্ত্রী নিজেকে নিয়োজিত করেছেন বলেও মন্তব্য করেন তিনি।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

দেশের বাজারে কমল স্বর্ণের দাম

জাতীয় স্মৃতিসৌধে নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর শ্রদ্ধা

Update Time : 06:34:22 pm, Saturday, 22 August 2026