2:21 pm, Saturday, 7 November 2026

উল্লাপাড়ায় গ্রামীণ ঐতিহ্য রক্ষায় ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

আজ শনিবার বিকেলে উল্লাপাড়ার পঞ্চক্রোশী ইউনিয়নের নূরগঞ্জ পেচরপাড়া গ্রামের মাঠে শুরু হয়েছে ‘ঘোড়দৌড় প্রতিযোগিতা-২০২৬’। উল্লাপাড়ার সাবেক সংসদ সদস্য এম আকবর আলী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।

প্রথম দিনে স্থানীয় ও দূরবর্তী এলাকার মোট ২০টি ঘোড়া প্রতিযোগিতায় অংশ নেয়। গ্রামের নূরগঞ্জ যুব সমাজ এ প্রতিযোগিতার আয়োজন করেছে। নূরগঞ্জ যুব সমাজ সংগঠনের সদস্য ইউসুফ আলী বলেন, গ্রামীণ ঐতিহ্য ধরে রাখা ও স্থানীয় লোকজনের বিনোদনের লক্ষ্যে গত চার বছর ধরে এ ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। প্রতি বছর শরৎকালের শুরুতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উল্লাপাড়ার সাবেক সংসদ সদস্য এম আকবর আলী এ প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করে থাকেন। তিনি আরও বলেন, এ বছর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ঘোড়ার মালিকদের ছোট-বড় আকারের তিনটি ফ্রিজ পুরস্কার হিসেবে দেওয়া হবে। এ ছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অন্যান্য ঘোড়ার মালিকদের জন্যও রয়েছে সান্ত্বনা পুরস্কার। প্রতিযোগিতায় স্থানীয় সুধীজনদের মধ্যে পঞ্চক্রোশী ইউপির সাবেক চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম মিস্টার, বর্তমান ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী হায়দার আলী আকন্দ, শফিকুল ইসলাম শফি, মো. বুলবুল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

উল্লাপাড়ায় গ্রামীণ ঐতিহ্য রক্ষায় ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

Update Time : 07:40:29 pm, Saturday, 22 August 2026