হাত নাড়িয়ে শুভেচ্ছা জানাচ্ছেন মানুষ। সড়কের দুই পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছে নারী, পুরুষ, শিশু-বৃদ্ধসহ বিভিন্ন শ্রেণির মানুষ। কারো মুখে হাসি, কারও চোখে স্বস্তি। নতুন একটি অ্যাম্বুলেন্সকে ঘিরে যেন উৎসবের আবহাওয়া সীমান্ত এলাকার এসব মানুষের মাঝে।
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সীমান্তঘেঁষা বুড়াবুড়ি ইউনিয়নে চালু হয়েছে ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্স সেবা।





















