6:10 pm, Friday, 6 November 2026

বৃষ্টি, বন্যা ও তীব্র গরমের ঝুঁকিতে সৌদি আরব

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সৌদি আরবের মক্কা অঞ্চলের কয়েকটি এলাকায় ভারি বৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় লাল সতর্কতা জারি করা হয়েছে। দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, তায়েফ, আল-কামিল, আদহাম ও আশপাশের এলাকায় প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রঝড়, শিলাবৃষ্টি এবং শক্তিশালী বাতাস বয়ে যেতে পারে।

বৈরী আবহাওয়ার কারণে আকস্মিক বন্যার পাশাপাশি ধুলা ও বালুঝড়ের আশঙ্কাও রয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। মক্কা ছাড়াও জাজান, আসির, আল-বাহা ও মদিনার বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারি বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। মদিনার আল-আইস, আল-মাহদ ও বদর এলাকায় মাঝারি বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে রাবিগ, জেদ্দা ও আল-খুরমাহ এলাকায় হালকা বৃষ্টি ও ধূলিঝড়ের আশঙ্কায় হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। দেশজুড়ে আবহাওয়া অস্থিতিশীল থাকলেও তাপমাত্রা থাকবে অত্যন্ত বেশি। পূর্বাভাস অনুযায়ী, মদিনায় সর্বোচ্চ তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। দাম্মামে ৪৬ এবং রিয়াদ ও বুরাইদাহতে ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ওঠার আশঙ্কা রয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

ফরিদপুরে পদ্মা নদীর ২০টি অবৈধ বাঁধ উচ্ছেদ ও সরঞ্জাম ধ্বংস

বৃষ্টি, বন্যা ও তীব্র গরমের ঝুঁকিতে সৌদি আরব

Update Time : 07:12:33 am, Friday, 28 August 2026