ঘিওরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদের সভাকক্ষে প্রশাসনের আয়োজনে ইউএনও নাশিতা-তুল ইসলামের সভাপতিত্বে সভায় মাদক, য্যেন হয়রানি, বাল্যবিবাহ ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে করণীয় নিয়েও মতামত দেন বক্তারা।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন কৃষি কর্মকর্তা তহমিনা খাতুন, বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জানে আলম, সাংগঠনিক সম্পাদক আল মামুন ভূঁইয়া, এসআই চিন্ময় মন্ডল ও প্রেসক্লাবের সহসভাপতি সোহেল রানা খন্দকার। সভায় উপস্থিত ছিলেন বালিয়াখোড়া ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়াল, পয়লা ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার হারুন অর রশিদ, বড়টিয়া ইউপি চেয়ারম্যান শামছুল আলম খান রওশন, সিংজুরী ইউপি চেয়ারম্যান আবু আসাদুর রহমান মিঠু, ঘিওর ইউপি চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুল।





















