10:37 am, Monday, 14 September 2026

হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু, মোট মৃত বেড়ে ১০২২

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

হামের উপসর্গ নিয়ে দেশে ২৪ ঘণ্টার ব্যবধানে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর ঘটনা ঘটেনি।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট এক হাজার ২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০০ জন ও হামের উপসর্গ নিয়ে ৯২২ জন মারা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে দুজন ও চট্টগ্রাম বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

একইসময়ে ৬৩ জনের হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে এ বছর মোট ২০ হাজার ৬৯ জনের হাম শনাক্ত হলো।

আর গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ৯০৫ জন। এ নিয়ে এ বছর ১ লাখ ৭১ হাজার ৫৪৩ জনের হামের উপসর্গ দেখা গেছে।

গত ১৫ মার্চ থেকে সারাদেশের বিভিন্ন হাসপাতালে এক লাখ ৫১ হাজার ২৪ জন রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি: শতাধিক যাত্রী নিখোঁজ

হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু, মোট মৃত বেড়ে ১০২২

Update Time : 01:53:27 am, Monday, 14 September 2026