3:01 am, Monday, 9 November 2026

অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুস সালাম নির্বাচিত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) আগামী দুই বছরের মেয়াদে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন অঞ্জন চৌধুরী। একই সাথে সংগঠনটির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুস সালাম।

রোববার সংগঠনটির দশম বার্ষিক সাধারণ সভা শেষে প্রকাশিত আনুষ্ঠানিক নির্বাচনী ফলাফলে এ তথ্য জানানো হয়।

অ্যাটকোর নির্বাচন কমিশনের চেয়ারম্যান আহমাদ ইকবাল হাসান স্বাক্ষরিত ফলাফলে নতুন নির্বাহী কমিটির নির্বাচিত সদস্যদের নাম প্রকাশ করা হয়।

ঘোষিত ফলাফল অনুযায়ী, সহসভাপতি নির্বাচিত হয়েছেন কাজী জাহেদুল হাসান এবং কোষাধ্যক্ষ হয়েছেন জহিরুদ্দিন মাহমুদ মামুন।

এ ছাড়া নির্বাহী কমিটির পরিচালক পদে নির্বাচিত হয়েছেন মোস্তফা কামাল, মোহাম্মদ মোসাদ্দেক আলী, মো. জসীম উদ্দিন, মো. লিয়াকত আলী খান মুকুল, টিপু আলম মিলন, মো. হাসান, শামীম ইসলাম, সৈয়দ সমাদুল হক ও নাভিদুল হক।

এদিকে, টেলিভিশন চ্যানেলের ডিজিটালাইজেশন, টিআরপি ব্যবস্থার সংস্কার এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে অ্যাটকো।

রোববার বিকেলে রাজধানীর বনানীর শেরাটন হোটেলে অনুষ্ঠিত হয় অ্যাটকোর বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন। সংগঠনটির ২৬ জন সদস্যের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ২৩ জন। সভাপতি পদে ২০ ভোট পেয়ে নির্বাচিত হন অঞ্জন চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এটিএন বাংলার মাহফুজুর রহমান পান ৩ ভোট।

নির্বাচনের পর নতুন নেতৃত্ব জানায়, টেলিভিশন চ্যানেলের ডিজিটালাইজেশন ও টিআরপি ব্যবস্থা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা হয়েছে। এ বিষয়ে সরকার আন্তরিক। পাশাপাশি গণমাধ্যম ও গণমাধ্যমকর্মীদের স্বাধীনতা রক্ষায় কাজ করবে সংগঠনটি।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

আওয়ামী লীগ দেশকে ভারতের ক্রীতদাস বানাতে চেয়েছিল: রিজভী

অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুস সালাম নির্বাচিত

Update Time : 02:47:22 am, Monday, 9 November 2026