10:40 am, Monday, 14 September 2026

সৎ সাহস থাকলে সামনে আসেন, আ. লীগ নেতৃত্বকে ডা. জাহিদ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে উদ্দেশ্য করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আমরা ঘুপচি আন্দোলন বা ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না। সৎ সাহস থাকলে সামনে আসেন।

রোববার দুপুরে পঞ্চগড় জেলা বিএনপির কার্যালয়ে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. এ জেড এম জাহিদ হোসেন এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘এই যে পাখির মতো গুলি করে মানুষ মেরেছেন, এই যে দেশের সম্পদ লুণ্ঠন করেছেন এবং এই যে মেগা প্রকল্পের নামে মেগা ডাকাতি করেছেন, সেগুলোর হিসাব কিন্তু বাংলাদেশের মাটিতে হবে। যদি সৎ সাহস থাকে আপনারা আইন আদালতের মাধ্যমে সেগুলোর মুখোমুখি হন। তাহলে তো পালিয়ে থাকার দরকার নাই, অন্য দেশে গিয়ে আশ্রয় নেওয়ারও দরকার পড়ে না।’

ডা. এ জেড এম জাহিদ হোসেন আরও বলেন, ‘উনারা (আওয়ামী লীগ নেতৃত্ব) বুঝতে পারে যে, দেশে উনাদের অবস্থানটা কোথায়। সেই জন্যই কিন্তু উনারা আজকে এই সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে, এআইয়ের মাধ্যমে অথবা বিভিন্নভাবে বিদেশ থেকে বিভিন্ন ধরনের উস্কানি দিচ্ছে । কোনো সময় সারের নামে, কোনো সময় বিদ্যুতের নামে এবং কোনো সময় যে কোনো ইস্যুতে একটি মব কালচার সৃষ্টি করা; এগুলো করে আইনকে এবং দেশের যে স্থিতিশীলতা নষ্ট করার যে চেষ্টা অপচেষ্টা করছে বাংলাদেশের মানুষ তা মেনে নেবে না। দলীয়ভাবে শুধু প্রতিহত নয়, প্রতিরোধ করতে হবে।’

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, ‘১৭ বছর এই দেশের মানুষ অনির্বাচিত সরকার দেখেছে। রাতের সরকার দেখেছে, বিনা ভোটের সরকার দেখেছে এবং ডামি নির্বাচনের সরকার দেখেছে, যাদের জনগণের নিকট কোনো দায়বদ্ধতা ছিল না। তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে মানুষের ওপর অত্যাচার নির্যাতন এহেন পর্যায়ে নিয়ে গেছে যে তাদের সৎ সাহস ছিলো না দেশে থাকার মতো। ওয়ান ইলেভেনের পর থেকে যত স্বৈরাচার শাসনই উনারা করুন না কেন, বিএনপি কিন্তু এই দেশে থেকে এই দেশের মানুষকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনর্বাসনের জন্য এবং এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি সবসময় মাঠে থেকে দায়িত্ব পালন করেছে।’

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘যদিও আমাদের শত শত নেতাকর্মীকে গুম করা হয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মীকে জেলখানায় রাখা হয়েছে, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। তারপরেও কিন্তু বিএনপির নেতাকর্মীকে মনোবল একটুও টলাতে পারে নাই এবং বিএনপির কোনো নেতাকর্মী দলের প্রতি আনুগত্যের কোনো ধরনের কমতি দেখায় নাই।’

এসময় পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। পরে ডা. এ জেড এম জাহিদ হোসেন জেলা প্রশাসন আয়োজিত আইন-শৃঙ্খলা কমিটির এক সভায় যোগ দেন।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি: শতাধিক যাত্রী নিখোঁজ

সৎ সাহস থাকলে সামনে আসেন, আ. লীগ নেতৃত্বকে ডা. জাহিদ

Update Time : 01:55:26 am, Monday, 14 September 2026