4:40 am, Sunday, 27 September 2026

নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপির

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতি নদীর তীব্র ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ভুক্তভোগী সাধারণ মানুষের সাথে মতবিনিময় সভা করেছেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে তিনি ট্রলারযোগে উপজেলার চরাঞ্চলীয় এলাকা চর খোলাবাড়িয়া ও দিগনগরের ভাঙনকবলিত বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখেন। পরিদর্শন শেষে স্থানীয় আলহেরা দাখিল মাদ্রাসার হলরুমে নদীভাঙনে নিঃস্ব হওয়া ক্ষতিগ্রস্ত মানুষের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে খন্দকার নাসিরুল ইসলাম বলেন, “নদীভাঙনে ঘরবাড়ি, ভিটেমাটি এবং কৃষিজমি হারিয়ে এ এলাকার মানুষ চরম দুর্ভোগের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন, যা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক।

বিএনপি সবসময় আপনাদের এই দুঃখ-কষ্টে পাশে থাকবে। ” ভাঙন রোধে স্থায়ী সমাধানের আশ্বাস দিয়ে তিনি বলেন, “অনতিবিলম্বে পানিসম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে এলাকায় স্থায়ী ব্লক বাঁধ নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ” এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষদের ধৈর্য ধারণ করার আহ্বান জানান।

বক্তব্যে তিনি স্থানীয় বিতর্কিত ব্যক্তি এমএ কুদ্দুস ও তার সহযোগীদের কর্মকাণ্ডে চরম ক্ষোভ প্রকাশ করেন। তিনি অভিযোগ করে বলেন, “কুদ্দুস সাধারণ মানুষের সাথে ধোঁকাবাজি করেছে এবং সরকারি রাস্তার প্রায় দেড় থেকে দুই লাখ ইট চুরি করে তুলে নিয়ে গেছে। ” প্রশাসন ও পুলিশকে দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে সাবেক এই সংসদ সদস্য হুঁশিয়ারি দেন, “অনতিবিলম্বে এই চোরকে গ্রেপ্তার করতে হবে।

প্রশাসন যদি তাকে গ্রেপ্তার না করে এবং উত্তেজিত চরাঞ্চলের মানুষ বাধ্য হয়ে নিজেদের হাতে আইন তুলে নেয়, তবে তার দায়ভার জনগণের ওপর চাপানো যাবে না।

” স্থানীয়দের বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাধারণ সম্পাদক নুর জামাল খসরু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, আইন বিষয়ক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট হেমায়েত হোসেন এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রবিউল ইসলাম।

কর্মসূচিতে উপজেলা বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামান মাসুদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইস্রাফিল মোল্যা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক লিটন মোল্যা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম দাউদ, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নেয়ামত হোসেন পারভেজ, পৌর বিএনপির প্রচার সম্পাদক কামরুজ্জামান কদর ও জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সালেহ মুসাসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

খুমেক মেডিসিন বিভাগের প্রধান পদে স্বাচিপ সদস্য নিয়োগের প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপির

Update Time : 02:49:02 am, Sunday, 27 September 2026