9:10 am, Monday, 9 November 2026

দৃষ্টি প্রতিবন্ধকতা পেরিয়ে প্রযুক্তির সহায়তায় শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ছেন শিক্ষক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দুই চোখে আলো নেই, অথচ তার শ্রেণিকক্ষজুড়ে জ্ঞানের আলো। বইয়ের পাতা না দেখেও প্রযুক্তির সহায়তায় নিচ্ছেন ইংরেজির ক্লাস। শিক্ষার্থীদের কণ্ঠ শুনে চিনে নিচ্ছেন তাদের নাম, বুঝতে পারছেন অবস্থান।

দৃষ্টিশক্তি হারানোর পরও থেমে থাকেননি শিক্ষক আবুল কালাম আজাদ পাটোয়ারী। মেধা, আত্মবিশ্বাস ও প্রযুক্তির সমন্বয়ে লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে তিনি গড়ে তুলেছেন পাঠদানের এক ভিন্নধর্মী দৃষ্টান্ত। শ্রেণিকক্ষে চলছে ইংরেজির পাঠদান। শিক্ষার্থীরা একে একে প্রশ্নের উত্তর দিচ্ছে। হঠাৎ পেছনের বেঞ্চ থেকে কথা বলে ওঠে এক শিক্ষার্থী।

কোনো দিকে না তাকিয়েই শিক্ষক বলে দেন তার নাম। শুধু কণ্ঠ শুনেই চিনে ফেলেন শিক্ষার্থীকে। কখনো বুঝে নেন শ্রেণিকক্ষের কোন প্রান্ত থেকে কথা বলছে সে। কম্পিউটার, প্রজেক্টর আর স্ক্রিন রিডারের সহায়তায় নির্বিঘ্নে চলছে পাঠদান। অথচ যিনি শ্রেণিকক্ষের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থীদের পাঠ শেখাচ্ছেন, তার দুই চোখেই নেই দৃষ্টিশক্তি। তিনি আবুল কালাম আজাদ পাটোয়ারী।

লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক। দৃষ্টিশক্তি হারিয়েও যিনি থেমে থাকেননি জীবনের পথে। বরং প্রতিকূলতাকে সঙ্গী করে নিজের মেধা ও প্রযুক্তিগত দক্ষতায় গড়ে তুলেছেন স্বতন্ত্র এক কর্মজীবন। শিক্ষকতার পাশাপাশি লিখেছেন ইংরেজি শেখার সহায়ক বই। আবৃত্তি, বিতর্ক, অভিনয় ও সংগীতেও রয়েছে তার আগ্রহ ও দক্ষতা। আজাদের জীবন যেন এক ভিন্ন বাস্তবতার গল্প।

যেখানে চোখের দৃষ্টি নেই, সেখানে রয়েছে প্রযুক্তির ওপর নির্ভরতা, নিজের সক্ষমতার প্রতি বিশ্বাস আর প্রতিনিয়ত এগিয়ে যাওয়ার প্রত্যয়। শৈশবে হারিয়েছেন দৃষ্টি, হারাননি স্বপ্ন মাত্র ১০ বছর বয়সে টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে এক চোখের দৃষ্টিশক্তি হারান আবুল কালাম আজাদ পাটোয়ারী। এরপর ফুটবল খেলতে গিয়ে অন্য চোখে আঘাত পেলে ধীরে ধীরে সেই চোখের দৃষ্টিশক্তিও নষ্ট হয়ে যায়।

একসময় দুই চোখের দৃষ্টিশক্তিই হারান তিনি। শৈশবেই এমন বাস্তবতার মুখোমুখি হলেও থেমে থাকেননি আজাদ। বরং নিজের শিক্ষাজীবন চালিয়ে যাওয়ার পাশাপাশি স্বপ্ন দেখেছেন প্রতিষ্ঠিত হওয়ার। নানা প্রতিকূলতা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে পড়াশোনা শেষ করেন। পরে শিক্ষকতা পেশায় যোগ দিয়ে শুরু করেন নতুন এক অধ্যায়। ২০১০ সালে শিক্ষকতা শুরু করেন তিনি।

বর্তমানে লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ইংরেজি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। শ্রেণিকক্ষে পাঠদান থেকে শুরু করে দৈনন্দিন কাজ, সব ক্ষেত্রেই প্রযুক্তিকে কাজে লাগিয়ে নিজের সক্ষমতার পরিচয় দিচ্ছেন। আজাদ কুমিল্লার মনোহরগঞ্জ থানার পাটোয়ারী বাড়ির হাসান আহমেদ পাটোয়ারী ও রাজিয়া খাতুনের একমাত্র ছেলে। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনজন দৃষ্টিপ্রতিবন্ধী।

তাঁর এক দৃষ্টিপ্রতিবন্ধী বোন কিডনিজনিত রোগে মারা গেছেন। আরেক বোন রোহিমা পাটোয়ারীও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। আজাদের সহধর্মিণী আকলিমাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তিনি ৩৫তম বিসিএসের মাধ্যমে ক্যাডার কর্মকর্তা হয়ে বর্তমানে লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। প্রযুক্তির হাত ধরে বদলে গেছে পাঠদানের ধরন প্রচলিত পদ্ধতিতে বইয়ের পাতা দেখে পড়ানোর সুযোগ নেই আজাদের।

তবে এই সীমাবদ্ধতাকে বাধা হতে দেননি তিনি। কম্পিউটার, প্রজেক্টর ও স্ক্রিন রিডারের সহায়তায় তৈরি করেছেন নিজের পাঠদানের পদ্ধতি। প্রযুক্তির মাধ্যমে কম্পিউটারের লেখা শুনে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন, পাঠের প্রস্তুতি নেন এবং শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সামনে তা উপস্থাপন করেন। বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই সাবলীলভাবে টাইপ করতে পারেন তিনি।

নিজের কম্পিউটার সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখে অধিকাংশ কাজ নিজেই সম্পন্ন করেন। প্রযুক্তির এই দক্ষতা তাঁকে অন্যের ওপর নির্ভরশীলতা কমিয়ে স্বাধীনভাবে শিক্ষকতা করার সুযোগ করে দিয়েছে। আজাদ বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে শিক্ষকতা করছি। প্রজেক্টরের মাধ্যমে কারও সহযোগিতা ছাড়াই ক্লাস করাই। ইংরেজি পড়াতে আমার কখনো বইয়ের প্রয়োজন হয় না। গতানুগতিক পড়াশোনার বাইরে গিয়ে শিক্ষার্থীদের ভিন্নভাবে পড়ানোর চেষ্টা করি।

আমার সব কাজ আমি নিজেই করি। ’ প্রযুক্তি তাঁর জীবনে কতটা পরিবর্তন এনেছে, সে প্রসঙ্গে আজাদ বলেন, ‘আমার দৈনন্দিন সব কাজই প্রযুক্তির মাধ্যমে করি। প্রযুক্তি আমার জীবন বদলে দিয়েছে। প্রজেক্টরের মাধ্যমে ক্লাস নিই। বাংলা ও ইংরেজি খুব সাবলীলভাবে টাইপ করতে পারি। স্ক্রিন রিডারের মাধ্যমে সবকিছু বুঝতে পারি। আমার কম্পিউটার সম্পূর্ণ আমার নিয়ন্ত্রণে।

’ প্রযুক্তির ব্যবহার তাঁর কাছে কেবল একটি বিকল্প ব্যবস্থা নয়, বরং নিজের মেধা ও দক্ষতাকে কাজে লাগানোর অন্যতম মাধ্যম। এই প্রযুক্তির সহায়তাতেই শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সঙ্গে তৈরি করেছেন কার্যকর যোগাযোগ। কণ্ঠস্বরেই শিক্ষার্থীদের পরিচয় আজাদের পাঠদানের অন্যতম ব্যতিক্রমী দিক হলো শিক্ষার্থীদের কণ্ঠস্বর চিনতে পারার দক্ষতা।

শ্রেণিকক্ষের যেখান থেকেই কোনো শিক্ষার্থী কথা বলুক, তার কণ্ঠ শুনে অনেক সময় নাম বলে দিতে পারেন তিনি। এমনকি কোন বেঞ্চ থেকে কথা বলা হচ্ছে, সেটিও বুঝতে পারেন সহজেই। এ বিষয়ে আজাদ বলেন, ‘আমার এই সিক্সথ সেন্স আল্লাহ অনেক বাড়িয়ে দিয়েছেন। মানুষের আওয়াজ শুনে আমি অনেক কিছু বুঝতে পারি। শিক্ষার্থীদের কণ্ঠ শুনেই তাদের নাম বলতে পারি এবং তাদের সঙ্গে যোগাযোগ করতে পারি।

’ শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সঙ্গে তাঁর এই যোগাযোগ পাঠদানকে আরও প্রাণবন্ত করে তুলেছে। শিক্ষার্থীদের কণ্ঠস্বর ও কথোপকথনের মধ্য দিয়েই তিনি বুঝে নেন তাদের অংশগ্রহণ এবং পাঠের প্রতি মনোযোগ। ইংরেজি শেখাতে লিখেছেন ১০টি বই শিক্ষকতার পাশাপাশি ইংরেজি শিক্ষাকে শিক্ষার্থীদের কাছে আরও সহজবোধ্য করে তুলতে নিজের উদ্যোগে বিভিন্ন শ্রেণির জন্য ১০টি সহায়ক বই লিখেছেন আজাদ।

ইংরেজি ব্যাকরণ শেখার ক্ষেত্রে বইগুলো শিক্ষার্থীদের উপকারে আসছে বলে জানান তিনি। নিজের অভিজ্ঞতা ও পাঠদানের কৌশলকে কাজে লাগিয়ে বইগুলো তৈরি করেছেন তিনি। শ্রেণিকক্ষের বাইরে শিক্ষার্থীদের ইংরেজি শেখার সুযোগ তৈরি করাও তাঁর এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। শুধু শিক্ষকতা কিংবা লেখালেখিই নয়, আবৃত্তি, বিতর্ক, অভিনয় ও সংগীতেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন আজাদ।

নানা সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত থেকে তিনি প্রমাণ করেছেন, দৃষ্টিশক্তির সীমাবদ্ধতা থাকলেও মানুষের মেধা ও সৃজনশীলতার বিকাশ থেমে থাকে না। শিক্ষার্থীদের কাছে তিনি শুধু শিক্ষক নন, অনুপ্রেরণাও আজাদের ক্লাসে ইংরেজি শেখার পাশাপাশি জীবনের নানা প্রতিকূলতা মোকাবিলার অনুপ্রেরণাও খুঁজে পায় শিক্ষার্থীরা। তাঁর পাঠদানের ধরন, ইংরেজি অনুবাদের দক্ষতা এবং শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিক যোগাযোগ তাদের মুগ্ধ করে।

দশম শ্রেণির শিক্ষার্থী মরিয়ম বলেন, ‘তাঁর ক্লাস দেখে আমরা বুঝতেই পারি না, তিনি একজন দৃষ্টিপ্রতিবন্ধী। শিক্ষক হিসেবে তিনি যেমন চমৎকার, ব্যক্তি হিসেবেও তার চেয়ে বেশি চমৎকার। তাঁকে দেখে শেখা যায়, নানা প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও কীভাবে সামনে এগিয়ে যাওয়া যায়। ’ শিক্ষার্থীদের কাছে আজাদ এমন একজন শিক্ষক, যাঁর পাঠদান যেমন আনন্দদায়ক, তেমনি ব্যক্তিগত জীবনও তাদের ভাবতে শেখায়।

প্রতিকূলতার কাছে হার না মেনে কীভাবে নিজের লক্ষ্যে অবিচল থাকা যায়, তাঁর জীবন থেকে সেই শিক্ষা পায় তারা। সহকর্মীদের কাছেও ব্যতিক্রমী এক শিক্ষক আজাদের পাঠদানের দক্ষতা ও কর্মনিষ্ঠা মুগ্ধ করেছে তাঁর সহকর্মীদেরও। শ্রেণিকক্ষে তাঁর সাবলীল পাঠদান ও শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগের ধরন তাঁদের কাছে প্রশংসনীয়। সহকর্মী আবুল কাশেম বলেন, আজাদের ক্লাস দেখলে কখনো মনে হয় না, তিনি একজন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষক।

তিনি অত্যন্ত আনন্দের সঙ্গে পাঠদান করেন এবং শিক্ষার্থীরাও আনন্দের সঙ্গে তাঁর ক্লাস গ্রহণ করে। সিনিয়র সহকর্মী মো. সালাহউদ্দিন বলেন, ‘তিনি যখন যোগদান করেন, তখন আমার মধ্যে বেশ কৌতূহল ছিল—একজন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষক কীভাবে ক্লাস করবেন। কিন্তু তাঁর ক্লাস দেখার পর সেই কৌতূহল সম্পূর্ণ দূর হয়ে গেছে। তিনি চমৎকার ও জ্ঞানী একজন শিক্ষক।

সহকর্মী হিসেবেও তিনি বেশ ভালো। ’ প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক ইসমত আরা বলেন, ‘আজাদ সাহেব আমাদের সঙ্গে ২০০০ সালের সেপ্টেম্বর থেকে কাজ করছেন। তিনি দৃষ্টিপ্রতিবন্ধী হওয়ার পরও কখনো মনে হয়নি তাঁর কোনো কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। অন্য শিক্ষকদের মতো তিনিও স্বাভাবিকভাবে ক্লাস নেন। কখনো মনেই হয় না তিনি একজন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষক।

’ লক্ষ্মীপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা হোসাইন বলেন, আজাদের পাঠদানের কৌশল ও প্রযুক্তিনির্ভর শিক্ষাদানের কারণে লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ফলাফলের মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রয়েছে। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরাও তাঁর পাঠদানে সন্তুষ্ট। দৃষ্টির সীমাবদ্ধতা পেরিয়ে সম্ভাবনার পথে আবুল কালাম আজাদ পাটোয়ারীর জীবনের গল্প কেবল একজন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষকের শিক্ষকতা করার গল্প নয়।

এটি নিজের সক্ষমতার ওপর বিশ্বাস রেখে প্রতিকূলতার মধ্যেও এগিয়ে যাওয়ার গল্প। দৃষ্টিশক্তি হারানোর পরও তিনি শিক্ষাজীবন শেষ করেছেন, শিক্ষকতা পেশায় যুক্ত হয়েছেন, প্রযুক্তির ব্যবহার শিখেছেন এবং নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে লিখেছেন ইংরেজি শেখার সহায়ক বই। প্রতিদিন শ্রেণিকক্ষে দাঁড়িয়ে শিক্ষার্থীদের পাঠদান করছেন তিনি। তাঁর কণ্ঠে উচ্চারিত ইংরেজির পাঠ শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিচ্ছে নতুন জ্ঞান।

আর তাঁর কাজের ধরন হয়ে উঠেছে আত্মবিশ্বাস ও অধ্যবসায়ের বাস্তব উদাহরণ। চোখের দৃষ্টি না থাকলেও প্রযুক্তি ও নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে আজাদ তৈরি করেছেন কাজের নিজস্ব জগৎ। সেখানে দৃষ্টিহীনতা তাঁর পরিচয়ের একমাত্র বৈশিষ্ট্য নয়; বরং শিক্ষকতা, সৃজনশীলতা ও অধ্যবসায়ই তাঁর জীবনের মূল পরিচয়। দুই চোখে আলো না থাকলেও শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার কাজে থেমে নেই তাঁর পথচলা।

নিজের জীবন দিয়ে তিনি দেখাচ্ছেন, মানুষের সম্ভাবনা শুধু শারীরিক সক্ষমতার মধ্যে সীমাবদ্ধ নয়। ইচ্ছাশক্তি, অধ্যবসায় ও সঠিক প্রযুক্তির ব্যবহার একজন মানুষকে প্রতিকূলতা পেরিয়ে এগিয়ে যাওয়ার পথ দেখাতে পারে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

কালাইয়ে শিক্ষকের শতাধিক ফলদ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

দৃষ্টি প্রতিবন্ধকতা পেরিয়ে প্রযুক্তির সহায়তায় শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ছেন শিক্ষক

Update Time : 12:02:33 am, Wednesday, 30 September 2026