6:50 am, Monday, 9 November 2026

বিশ্বসাহিত্যের উজ্জ্বল নক্ষত্র আল্লামা ইকবাল: আত্মবিশ্বাসী পুনর্জাগরণের কবি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বিশ্বসাহিত্যের জগতে আল্লামা মুহাম্মদ ইকবাল এক উজ্জ্বল নক্ষত্র। প্রাচ্যের কবি হিসেবেই তিনি বিশ্বজুড়ে অধিক পরিচিত; তার কবিসত্তা, দার্শনিক প্রজ্ঞা ও চিন্তার বিস্তৃতি কোনো নির্দিষ্ট ভূখণ্ড কিংবা ভৌগোলিক সীমানায় সীমাবদ্ধ ছিল না।

এই কালজয়ী কবির মনোজগৎ জুড়ে ছিল সমগ্র মুসলিম বিশ্বের আত্মপরিচয়, আত্মমর্যাদা ও নবজাগরণের স্বপ্ন। তার কাব্যচিন্তায় কখনো প্রতিফলিত হয়েছে, আরবের পবিত্র হেজাজের আধ্যাত্মিক মহিমা, কখনো স্পেনের হারানো আন্দালুসিয়ার গৌরবোজ্জ্বল স্মৃতি, কখনো পারস্যের সুফি দর্শনের গভীর জীবনবোধ, আবার কখনো তুর্কিয়ে সালতানাতের পুনর্জাগরণের প্রত্যয়। এই আত্মদর্শনের কথা ফুটে ওঠে কবির রচিত তারানায়ে মিল্লির পঙক্তিমালায়।

তিনি বলেছেন, ‘চীন-ও-আরব হামারা, হিন্দুস্তাঁ হামারা/মুসলিম হে হাম, ওয়াতান হে সারা জাহাঁ হামারা’ অর্থ: চীন আমাদের, আরব আমাদের, হিন্দুস্তান আমাদের; আমরা মুসলমানÑ সারা দুনিয়া আমাদের। ইকবালের কাছে ভূগোলের সীমারেখার চেয়ে বড় ছিল মানুষের আত্মিক পরিচয়, চিন্তার স্বাধীনতা, আত্মমর্যাদা এবং মানবমুক্তির চেতনা। তার দর্শনের কেন্দ্রে ছিল ‘খুদি’Ñ তথা নিজেকে চেনা, নিজের অন্তর্নিহিত শক্তিকে জাগিয়ে তোলা এবং আত্মমর্যাদায় বলীয়ান হয়ে এগিয়ে যাওয়া।

তাই তার কবিতায় চীন-আরব-ইউরোপ এবং আন্দালোসিয়াসহ সমগ্র জগতের আত্মিক পরিচয়, চিন্তার স্বাধীনতা, আত্মমর্যাদা এবং মানবমুক্তির চেতনার কথা ফুটে উঠেছে। যার দরুন! তার কবিতায় কোনো নির্দিষ্ট ভূখ-, জাতি কিংবা সময়ের গ-ির সীমাবদ্ধতা নাই; বরং তা বিশ্বজনীন। আজও তার কবিতাসমগ্র বিশ্বজুড়ে মানুষকে ভাবায়, জাগায় এবং নতুন করে পথচলার প্রেরণা জোগায়।

ইকবালের চিন্তাজগতে হতাশার কোনো আশ্রয় ছিল না। তিনি ছিলেন এক অসামান্য আশাবাদী কবি, যিনি হতাশার অন্ধকারকে দূরে ঠেলে সম্ভাবনার আলোকবর্তিকা জ¦ালিয়েছিলেন সমগ্র উম্মাহর মাঝে। কবি বাঙ্গে দারার ‘শামা-শায়ের’ কবিতায় বলেছেন, ‘শামে গম লেকিন খবর দেতি হ্যায় সুবহে ঈদ কি/জুলমতে শব মে নজর আই কিরনে উম্মিদ কি’ অর্থাৎ, দুঃখের সন্ধ্যাও ঈদের সকালের আগমনি বার্তা দেয়, রাতের গভীর অন্ধকারেও আশার আলোক রেখা দেখা যায়।

পরাধীনতার শৃঙ্খল ভাঙতে আল্লামা ইকবাল ‘জওকে ইয়াকিন তথা দৃঢ় বিশ^াসের কথা বলেছেন। এটার জন্য প্রয়োজন হৃদয়ের গভীরে সুদৃঢ় মনোবল, আত্মমর্যাদাবোধ এবং অবিচল বিশ্বাসের শক্তি। ইকবাল এই অন্তর্নিহিত শক্তিকেই অভিহিত করেছেন ‘জওকে ইয়াকিন’ নামে। মানুষের অন্তরে যখন সত্যিকার বিশ্বাস ও দৃঢ় প্রত্যয়ের জন্ম হয়, তখন জুলুম, পরাধীনতা ও দাসত্বের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শক্তি সৃষ্টি হয়।

যে জাতি নিজের আত্মশক্তি ও বিশ্বাসের ওপর আস্থা রাখতে শেখে, কোনো শৃঙ্খলই সে জাতিকে চিরকাল বন্দি রাখতে পারে না। ‘তুলু-এ-ইসলাম’ কবিতায় ইকবাল বলেছেন ‘গুলামী মে নাহ কাম আতি হ্যায় শমশীরেঁ-নাহ তদবীরেঁ/জো হো জওকে ইয়াকিন পয়দা, তো কাট জাতি হ্যায় জঞ্জীরেঁ’- অর্থাৎ, পরাধীনতায় তলোয়ার কিংবা কৌশল কোনো কাজে আসে না, অটুট বিশ্বাসের আকাক্সক্ষা জাগ্রত হলে শৃঙ্খল আপনা থেকেই ছিন্ন হয়ে যায়।

তিনি চেয়েছেন পরাধীনতার শৃঙ্খল ভেঙে মুসলিম উম্মাহর আত্মমর্যাদা, ঐক্য ও হারানো গৌরব পুনরুদ্ধার করতে। ইকবাল মুসলমানদের কেবল রাজনৈতিক মুক্তির স্বপ্ন দেখাননি, বরং তাদের আত্মিক, নৈতিক ও বুদ্ধিবৃত্তিক মুক্তির পথও দেখিয়েছেন। ‘তুলু-এ-ইসলাম’ কবিতার পঙক্তিমালায় ইকবাল বলেছেন, ‘সাবাক ফির পড় সাদাকত কা, আদালত কা, শুজাআত কা/লিয়া জায়েগা তুঝ সে কাম দুনিয়া কি ইমামত কা।

’ অর্থাৎ, আবার পাঠ করো সত্যবাদিতা, ন্যায়বিচার ও বীরত্বের শিক্ষা/পৃথিবীর নেতৃত্বের দায়িত্ব তোমার ওপরই অর্পিত হবে। ইকবালের দর্শনের অন্যতম প্রধান বিষয় ছিল মুসলিম উম্মাহর আত্মজাগরণ, তিনি তরুণদের জাগ্রত করতে আকুল আহ্বান জানিয়েছিলেন। তিনি তরুণদের ঈগল শাবকের সঙ্গে তুলনা করেছিলেন। তরুণেরা স্বভাবতই ঈগল শাবকের মতো উচ্চাকাক্সক্ষী, সাহসী এবং সুদূর আকাশে ডানা মেলে ওড়ার ক্ষমতাসম্পন্ন।

ইকবাল বাল-এ-জিবরিল’র ‘জওয়ানোঁ কো মেরি আহে সাহার দে’ কবিতায় মহান আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেছিলেন ‘জওয়ানোঁ কো মেরি আহে-সাহার দে/ফির ইন শাহীন বাঁচ্চো কো বাল-ও-পর দে। ’ অর্থাৎ, তরুণদের দান করো আমার ভোরের প্রার্থনার আকুতি/আবার সেই শাহিন-শাবকদের দাও ডানা ও পাখা। এই রুবাইতে ইকবাল মহান আল্লাহর কাছে প্রার্থনা করছেন, উম্মাহর তরুণদের তার মতো প্রভাতের আকুলতা, জাগ্রত চেতনা ও আত্মনিবেদনের শক্তি দান করা হোক।

আমাদের মনে রাখা উচিত, ১৭৫৭ সালে নবাব সিরাউ-উদ-দৌলার পতনের পর ভারতীয় উপমহাদেশে মুসলমানদের এক ক্রান্তিকাল শুরু হয়। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের নিষ্ঠুর শোষণ, রাজনৈতিক পরাধীনতা, অর্থনৈতিক বিপর্যয় এবং সামাজিক অবক্ষয়ে মুসলিম সমাজ হয়ে পড়ছিল বিপর্যস্ত। একসময় রাষ্ট্রক্ষমতা ও সভ্যতার নেতৃত্ব দেওয়া মুসলমানেরা নিজেদের আত্মমর্যাদা, আত্মবিশ্বাস ও স্বকীয়তা হারিয়ে দিশাহীন অবস্থায় দিন কাটাচ্ছিল।

অন্যদিকে উনিশ শতকের শুরুতে পৃথিবীর অর্ধেকাংশ শাসন করা তুর্কি সালতানাত ভেঙে পড়ছিল। তুর্কি সালতানাতকে ভেঙে টুকরো টুকরো করে ব্রিটিশরা নিজেদের মাঝে ভাগ-বাটোয়ারা করে নেয়। সেসময় মুসলমানদের বড় পতন ঢেকে আনছিল তুর্কিয়ে-ইউরোপ এবং ভারতীয় উপমহাদেশে। যখন মুসলমানরা সবকিছু হারিয়ে দিকহারা হয়ে গিয়েছিলেন, তখনই আল্লামা ইকবাল আশার আলো নিয়ে উম্মাহর মাঝে হাজির হয়েছিলেন।

বাল-এ-জিবরিল’র ‘সিতারে কা পয়গাম’ কবিতায় ইকবাল সেই আশার কথা বলেছেন, ‘তু অ্যায় মুসাফিরে শব! খুদ চিরাগ বন আপনা/কর আপনি রাত কো দাগে জিগর সে নূরানি’ অর্থাৎ, হে নিশীথের পথিক! তুমি নিজেই নিজের প্রদীপ হয়ে ওঠো/নিজের হৃদয়ের গভীর ক্ষরণ ও বেদনার আগুন দিয়ে রাতকে আলোকিত করো। এমন এক দুঃসময়ে ইকবালের কণ্ঠে ধ্বনিত হয়েছিল নিপীড়িত মানুষের পক্ষে মুক্তির আকাক্সক্ষার সুর।

তিনি বলেছেন, ‘না হো নাউমীদ, নাউমীদী জাওয়াল-এ ইলম ও ইরফাঁ হ্যায়’ অর্থাৎ, হতাশ হয়ো না; হতাশা জ্ঞান ও প্রজ্ঞার অবক্ষয় ডেকে আনে। আমাদের মাঝে জেগে উঠুক ইকবালের দেখানো জাগ্রত স্বপ্ন এবং গড়ে উঠুক আত্মপ্রত্যয়ী ও মর্যাদাবান এক ঐক্যবদ্ধ উম্মাহ। প্রাচ্যের কবি ও দার্শনিক আল্লামা মুহাম্মাদ ইকবালের ১৪৯তম জন্মবার্ষিকীতে এটাই আমাদের প্রত্যয়।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

বিশ্বসাহিত্যের উজ্জ্বল নক্ষত্র আল্লামা ইকবাল: আত্মবিশ্বাসী পুনর্জাগরণের কবি

বিশ্বসাহিত্যের উজ্জ্বল নক্ষত্র আল্লামা ইকবাল: আত্মবিশ্বাসী পুনর্জাগরণের কবি

Update Time : 06:40:05 am, Monday, 9 November 2026