10:03 am, Monday, 5 October 2026

ব্যবসায়িক এআই সেবা প্রদানে নতুন প্ল্যাটফর্ম চালু করল মেটা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কৃত্রিম বুদ্ধিমত্তাকে শুধু ব্যক্তিগত ব্যবহার নয়, এবার বড় পরিসরে ব্যবসা ও করপোরেট প্রতিষ্ঠানের কাজে নিয়ে যেতে নতুন উদ্যোগ শুরু করেছে মেটা। প্রতিষ্ঠানটি চালু করেছে মেটা এন্টারপ্রাইজ প্ল্যাটফর্ম—ব্যবসা প্রতিষ্ঠান ও করপোরেট গ্রাহকদের জন্য এআইভিত্তিক বিভিন্ন সেবা ও প্রযুক্তি সরবরাহের নতুন প্ল্যাটফর্ম।

আর এই উদ্যোগের নেতৃত্ব দিতে মেটা নিয়োগ দিয়েছে ডেটাবেস সফটওয়্যার প্রতিষ্ঠান মঙ্গোডিবির প্রধান নির্বাহী কর্মকর্তা চিরান্তন ‘সিজে’ দেশাইকে। মেটার নতুন এই উদ্যোগের পেছনে রয়েছে প্রতিষ্ঠানটির সাম্প্রতিক এআই অগ্রযাত্রা। চলতি মাসের শুরুতে মেটা ‘মিউজ’ নামে ব্যক্তিগত এআই সহকারী চালু করেছে। ব্যবহারকারীর হয়ে ই-মেইল পাঠানো, ভ্রমণ বুকিংসহ বিভিন্ন কাজ সম্পন্ন করতে পারে এই এআই সহকারী।

ব্যক্তিগত পর্যায়ে মিউজের ব্যবহার বাড়ানোর পাশাপাশি এবার একই প্রযুক্তিকে ব্যাবসায়িক পরিসরে নিয়ে যেতে চাইছে মেটা। মেটা জানিয়েছে, নতুন এন্টারপ্রাইজ প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠান ও ডেভেলপারদের জন্য তাদের পুরো এআই প্রযুক্তি কাঠামো উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে থাকবে মিউজ, মেটা বিজনেস এজেন্ট, মিউজ এপিআই, মিউজ কোডসহ আরও বিভিন্ন প্রযুক্তি ও সেবা।

অর্থাৎ শুধু একটি এআই চ্যাটবট বা সহকারী নয়, বরং ব্যবসা পরিচালনার বিভিন্ন স্তরে এআই ব্যবহারের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি এক জায়গায় দেওয়ার দিকে এগোচ্ছে মেটা। প্রতিষ্ঠানটির লক্ষ্যÑ কোম্পানিগুলো যেন নিজেদের প্রয়োজন অনুযায়ী মেটার এআই প্রযুক্তি ব্যবহার করে গ্রাহকসেবা, ব্যাবসায়িক কার্যক্রম, সফটওয়্যার উন্নয়ন ও অন্যান্য কাজে স্বয়ংক্রিয়তা আনতে পারে।

নতুন উদ্যোগের নেতৃত্বে চিরান্তন ‘সিজে’ দেশাইকে নিয়োগও মেটার পরিকল্পনার গুরুত্ব তুলে ধরছে। মঙ্গোডিবির প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করা দেশাই ডেটাবেস সফটওয়্যার ও ব্যাবসায়িক প্রযুক্তির ক্ষেত্রে অভিজ্ঞ। মেটার পক্ষ থেকে বলা হয়েছে, আগামী বছরগুলোতে এআই প্রতিষ্ঠানগুলোর উদ্ভাবন, ব্যবসা সম্প্রসারণ, গ্রাহকসেবা এবং দৈনন্দিন কার্যক্রমকে মৌলিকভাবে পরিবর্তন করবে।

দেশাই বলেন, মেটার বিশেষত্ব হলো উন্নত এআই মডেল ও এজেন্টের পাশাপাশি কোটি কোটি বিজ্ঞাপনদাতা এবং বিপুলসংখ্যক ব্যবসাকে বড় পরিসরে কাজ করার সুযোগ দেওয়ার অভিজ্ঞতা তাদের রয়েছে। নতুন প্ল্যাটফর্মের মাধ্যমে মেটার এআই প্রযুক্তিকে এমন পণ্য ও সেবায় রূপ দেওয়ার লক্ষ্য রয়েছে, যা বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের ব্যবসায় সরাসরি ব্যবহার করতে পারবে।

মেটার এই পদক্ষেপের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলোÑ এআইয়ে বিপুল বিনিয়োগ থেকে ব্যাবসায়িক আয় তৈরি করা। এআই মডেল, ডেটা সেন্টার, চিপ ও অবকাঠামো তৈরিতে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বিপুল অর্থ ব্যয় করছে। ফলে শুধু ভোক্তা পর্যায়ের এআই সেবা নয়, করপোরেট গ্রাহকদের কাছ থেকেও আয় তৈরির সুযোগ এখন বড় লক্ষ্য হয়ে উঠেছে। মেটার নতুন উদ্যোগের খবরের প্রভাব পড়েছে মঙ্গোডিবির ওপরও।

দেশাইয়ের আকস্মিক বিদায়ের ঘোষণার পর প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ১৭ শতাংশের বেশি কমে যায়। মঙ্গোডিবি জানিয়েছে, দেব ইত্তিচেরিয়াকে অন্তর্বর্তী প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এর আগে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করেছিলেন। একই সঙ্গে স্থায়ীভাবে নতুন সিইও নিয়োগের জন্য পরিচালনা পর্ষদ প্রক্রিয়া শুরু করেছে।

মেটার জন্য ‘মেটা এন্টারপ্রাইজ প্ল্যাটফর্ম’ তাই শুধু নতুন একটি ব্যাবসায়িক উদ্যোগ নয়; ব্যক্তিগত এআই সহকারী থেকে করপোরেট এআই অবকাঠামোর দিকে প্রতিষ্ঠানটির বিস্তারেরও ইঙ্গিত। মিউজকে কেন্দ্র করে যে এআই প্রযুক্তি তৈরি হচ্ছে, সেটিকে ব্যবসা প্রতিষ্ঠান ও ডেভেলপারদের কাছে পৌঁছে দিয়ে মেটা এখন এআই বাজারে নতুন ধরনের ব্যাবসায়িক অবস্থান তৈরি করতে চাইছে।

ফলে আগামী দিনে এআই সহকারী থেকে শুরু করে সফটওয়্যার উন্নয়ন ও ব্যবসা পরিচালনার বিভিন্ন কাজে মেটার প্রযুক্তির ব্যবহার কতটা বাড়ে, সেটিই হবে এই উদ্যোগের গুরুত্বপূর্ণ পরীক্ষা।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

জাতীয় দলে ফিরতে চাইলে ক্রিস্টিয়ানো রোনালদোকে সুযোগ দেওয়া হবে: পর্তুগাল কোচ

ব্যবসায়িক এআই সেবা প্রদানে নতুন প্ল্যাটফর্ম চালু করল মেটা

Update Time : 05:45:18 am, Sunday, 4 October 2026