11:00 am, Monday, 5 October 2026

ইরানের বিরুদ্ধে হামলার বিষয়ে অচিরেই সিদ্ধান্ত: ডোনাল্ড ট্রাম্প

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে নতুন করে হামলার বিষয়ে খুব দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। একই সঙ্গে তেহরান পারমাণবিক অস্ত্র অর্জনের যেকোনো পরিকল্পনা পরিত্যাগ করছে বলেও দাবি করেছেন তিনি।

শনিবার সাংবাদিকদের উদ্দেশে ট্রাম্প বলেন, সহজ বা কঠিন যেকোনো পথেই সংঘাতের সমাধান করা হবে। পুনরায় হামলার জবাব দিতে ইরানও ব্যাপক ও কঠোর পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। একইসঙ্গে কূটনৈতিক তৎপরতাও চালিয়ে যাচ্ছে তেহরান।

এদিকে, যুক্তরাষ্ট্র জুনে সই হওয়া চুক্তির ৭টি শর্ত পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে বলে জানিয়েছেন ইরানের স্পিকার মোহাম্মদ গালিবাফ। অযথা সময় নষ্ট করা এবং একতরফা দাবি চাপিয়ে দেওয়ার দিন শেষ হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে, অ্যাক্সিওস নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ইরান ও ইয়েমেনে সৌদি-হুতি সংঘাতের বিষয়ে যুক্তরাষ্ট্রের করণীয় নিয়ে ট্রাম্পের শীর্ষ জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা ক্যাম্প ডেভিডে গোপনে বৈঠক করেছেন।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

বিদায়ি ম্যাচ খেলতে আর্জেন্টিনা দলে যোগ দিলেন লিওনেল মেসি

ইরানের বিরুদ্ধে হামলার বিষয়ে অচিরেই সিদ্ধান্ত: ডোনাল্ড ট্রাম্প

Update Time : 07:33:54 am, Monday, 5 October 2026