10:26 am, Tuesday, 13 October 2026

সৌদির বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় নিশ্চিত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় মিলেছে। তারা হলেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মো. নাসরুল্লাহ বদরপুরি এবং বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাদলা গ্রামের মো. শাহেদ আহম্মেদ।

রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় এ তথ্য জানায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। নিহত মো. নাসরুল্লাহ বদরপুরি ঢাকার কামরাঙ্গীরচরের এক মাদরাসায় শিক্ষকতা করতেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ভগ্নিপতি মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিন। শাহেদ আহম্মেদ সৌদি আরবেই কাজ করতেন। মোহাম্মদ নাসির উদ্দিন জানিয়েছেন, ওমরার উদ্দেশ্যে শনিবার সকালেই ঢাকা ছেড়েছিলেন নাসরুল্লাহ বদরপুরি এবং ২৪ অক্টোবর তাদের দেশে ফেরার কথা ছিল।

তিনি বলেন, নাসরুল্লাহ বদরপুরি যে দলের সঙ্গে ওমরাহ করতে গিয়েছিলেন সেই দলের মোট ৪৫ জনের মধ্যে ৩২ জনই হামলায় অক্ষত আছেন। কিন্তু উনি মারা গেলেন। আরেকজন যিনি মারা গেছেন তিনি সৌদি আরবেই কাজ করতেন। একজন দুই পা হারিয়েছেন। আরও কয়েকজন আহত হয়েছেন বলে জেনেছি আমরা। গতকাল শনিবার সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুথি বিদ্রোহীরা।

হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০৯ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহত ব্যক্তিদের মধ্যে চারজন সৌদি নাগরিক। এ ছাড়া বাংলাদেশি দুজন, ফিলিস্তিনি একজন, যুক্তরাষ্ট্রের একজন, মিশরের একজন, জর্ডানের একজন, সিরিয়ার একজন ও সুদানের একজন নাগরিকও প্রাণ হারিয়েছেন।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

নতুন আমানত পণ্য ‘এবি সেঞ্চুরি’ চালু করল এবি ব্যাংক

সৌদির বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় নিশ্চিত

Update Time : 01:17:46 am, Monday, 12 October 2026