8:32 am, Monday, 9 November 2026

শ্রীমঙ্গলের চৌমোহনায় পদ্মের কুঁড়ি নিয়ে বসেছেন মনা মিয়া

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

প্রকৃতির অপার সৌন্দর্যের প্রতীক পদ্মফুল। জলাশয়ের বুকে সবুজ পাতার ফাঁকে ফুটে থাকা গোলাপি পদ্মের সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করে। সেই পদ্মফুলের কুঁড়ি নিয়ে শ্রীমঙ্গলের চৌমোহনায় বসেছেন মনা মিয়া।

সাজিয়ে রেখেছেন গোলাপি, হালকা সবুজ ও হলদেটে আভাযুক্ত পদ্মের কুঁড়ি। পথচারীদের কেউ কৌতূহল নিয়ে দেখছেন, কেউ কিনছেন পছন্দের ফুল। মনা মিয়া জানান, তিনি নিজে হাওর থেকে পদ্ম ফুল সংগ্রহ করেন না। শ্রীমঙ্গলের হাইল হাওর থেকে যারা পদ্ম ফুল তুলে আনেন, তাদের কাছ থেকে কিনে এনে চৌমোহনায় বিক্রি করেন। এক ক্রেতা জানালেন, তিনি দুটি পদ্ম ফুলের কুঁড়ি কিনেছেন ৮০ টাকায়।

তার ভাষ্য, লক্ষ্মীপূজায় পদ্ম ফুল প্রয়োজন হয়। মনা মিয়ার ছোট্ট ব্যবসায় জড়িয়ে আছে হাইল হাওরের প্রকৃতি, জলজসম্পদ এবং হাওরপাড়ের মানুষের জীবন-জীবিকার গল্প। হাওর থেকে সংগ্রহ করা পদ্মফুল স্থানীয় বাজারে পৌঁছানোর মধ্য দিয়ে প্রকৃতি ও মানুষের পারস্পরিক নির্ভরতার একটি চিত্র ফুটে ওঠে। পদ্মের ফল স্থানীয়ভাবে পদ্মটুনা নামে পরিচিত। এর ভেতরে থাকে বীজ।

হাওরপাড়ের মানুষ পদ্মটুনা থেকে বীজ বের করে খেয়ে থাকেন। পদ্মের বীজ বিভিন্ন অঞ্চলে খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। এ ছাড়া কিছু অঞ্চলে পদ্মের কচি ডাঁটা ও ভূগর্ভস্থ কা- বা রাইজোমও সবজি হিসেবে খাওয়া হয়। হাইল হাওর শুধু মাছের ভান্ডার নয়, নানা ধরনের জলজ উদ্ভিদ ও প্রাকৃতিক সম্পদেও সমৃদ্ধ। পদ্ম ফুল, পদ্মটুনা, শাপলা, শালুক, কলমিশাক ও সিংড়াসহ বিভিন্ন জলজ উদ্ভিদ ও ফল হাওরের প্রাকৃতিক সম্পদের অংশ।

হাওরপাড়ের মানুষ এসব জলজসম্পদ পরিবারের খাবারের জন্য সংগ্রহ করেন। আবার কেউ কেউ বাজারে বিক্রি করে সংসার চালান। বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর অংশের খাদ্য ও আয়ের সঙ্গে এসব সম্পদ সরাসরি জড়িত। শাপলা, শালুক, কলমিশাক কিংবা সিংড়াÑ এসব অনেক পরিবারের কাছে শুধু খাবার নয়, জীবিকারও অবলম্বন। হাইল হাওরের চারপাশের কয়েকটি ইউনিয়ন ও অসংখ্য গ্রাম মিলিয়ে প্রায় দেড় লাখ মানুষের বসবাস।

তাদের পেশা ও জীবিকার ধরন ভিন্ন। তবে দরিদ্র জনগোষ্ঠীর একটি অংশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হাওরের প্রাকৃতিক সম্পদের ওপর নির্ভরশীল। হাওর থেকে জলজ উদ্ভিদ ও শাকসবজি সংগ্রহ করে বিক্রির মাধ্যমে তারা আয় করেন। আবার এসবের অনেক কিছু নিজেরাও খাবার হিসেবে ব্যবহার করেন। হাওরে পদ্মফুল, শাপলা, শালুকসহ নানা জলজ উদ্ভিদের উপস্থিতি সেখানকার প্রাকৃতিক জীববৈচিত্র্যের পরিচয় বহন করে।

এসব উদ্ভিদ জলজ পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ। প্রাকৃতিক সম্পদ কমে গেলে সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে দরিদ্র হাওরনির্ভর পরিবারগুলোর ওপর। হাইল হাওরের পদ্মফুল শুধু জলাশয়ের সৌন্দর্য বাড়ায় না; এটি মনে করিয়ে দেয়, প্রকৃতির প্রতিটি সম্পদের সঙ্গে জড়িয়ে থাকতে পারে মানুষের বেঁচে থাকার গল্প। সেই গল্প ও সম্পদ রক্ষা করা সবার দায়িত্ব।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

অখণ্ড ইউনিয়ন পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক ও রেলপথ অবরোধ

শ্রীমঙ্গলের চৌমোহনায় পদ্মের কুঁড়ি নিয়ে বসেছেন মনা মিয়া

Update Time : 08:09:36 am, Monday, 9 November 2026